সদ্য প্রকাশিত চারটি সরকারি সূত্র জানিয়েছে, ভারত চলতি অর্থবছর (২০২৩-২৪)- এ খাদ্য ভর্তুকিতে ১১.৯৭ বিলিয়ন ডলার বা ২.২৫ ট্রিলিয়ন ভারতীয় রুপী ব্যয় করতে চলেছে। যা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পেশ হওযা অন্তবর্তী বাজেটের অনুমান থেকে প্রায় ১১% বেশি। আর এর কারণ হিসাবে উঠে আসছে চাষিদের জন্য উচ্চ ব্যয় করা সমর্থন মূল্য (Support Price)। পাশাপাশি জানা যাচ্ছে যে দেশের সম্মিলিত খাদ্য (food) ও সার বিল ৩.৮৮ ট্রিলিয়ন রুপিতে পৌঁছাতে পারে। যা আগে অনুমান করা ৫%- এর বেশি।
জানা যাচ্ছে যে খাদ্য ও সারের জন্য ভর্তুকির পরিমান, অন্তবর্তী বাজেটে ২০২৪-২০২৫ অর্থবছরে ভারতের মোট ব্যায়ের ৪৭.৬৬ ট্রিলিয়ন রুপির প্রায় ৮%- এর জন্য দায়ী। কারণ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের অন্তবর্তী বাজেটে খাদ্য ভর্তুকি (food Subsidy) বিল ২.০৫ ট্রিলিয়ন ভারতীয় রুপী ধরা হয়েছিল। যা বর্তমানে অনুমান করা হচ্ছে ২.২৫ ট্রিলিয়ন রুপি হতে পারে। আর এর পেছনের কারণ হল উচ্চ দামে কৃষকদের কাছ থেকে ধান ও গম ক্রয় করা। অর্থাৎ পাইকারি বাজারে খাদ্য (Food) পণ্যের মূল্যস্ফীতি।
অন্যদিকে নির্মলা সীতারামনের পেশ করা অন্তবর্তী বাজেটের সার ভর্তুকির জন্য অনুমান করা ব্যয়ের ১.৬৪ ট্রিলিয়ন ভারতীয় রুপী থেকে বৃদ্ধি পায়নি সারের খাতে ভর্তুকি ব্যয়ের পরিমাণ। আর আশা করা যাচ্ছে অনুমণিত ভর্তুকি ব্যয়ের পরিমাণ ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের পূর্ণাঙ্গ বাজেট দ্বারা প্রতিস্থাপিত হবে। তবে এই বিষয় ভোক্তা বিষয়ক মন্ত্রক, খাদ্য ও পাবলিক ডিসট্রিবিউশন মন্ত্রক, অর্থ মন্ত্রক এবং সার ও রাসায়নিক মন্ত্রক অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি। বা এই বিষয়ে কোনো উত্তর দেয়নি।
Article By – সুনন্দা সেন






