Article By – সুনন্দা সেন

ভারতের হাউসিং মার্কেট (আবাসন বাজার) বিশ্বব্যাপী রিয়েল এস্টেট বাজারে একটি উজ্জ্বল স্থান হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। নাইট ফ্র্যাঙ্কের সর্বশেষ গ্লোবাল হাউস প্রাইস ইনডেক্সে (২০২৫-২৬- এর প্রথম প্রান্তিকে) বিশ্বব্যাপী ৫৫টি মার্কেটের মধ্যে আমাদের দেশ ১৫তম স্থানে রয়েছে। আবাসিক বাড়ির দাম বার্ষিক ভিত্তিতে নমিনাল টার্মে ৭.৭% এবং রিয়েল টার্মে ৪.২% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তা মার্কিন যুক্তরাষ্ট্র (US), যুক্তরাজ্য (UK) এবং অস্ট্রেলিয়ার মতো প্রধান অর্থনীতিকে ছাড়িয়ে গেছে। ভারতের আবাসনের দাম ত্রৈমাসিক ভিত্তিতে দাম ২.৯% বৃদ্ধি পেয়েছে। যা ক্রেতাদের আস্থা স্থিতিশীল থাকার পাশাপাশি জানায় যে ব্যবহারকারীদের চাহিদা, মাইক্রো অর্থনীতির অবস্থার উন্নতি এবং ঋণ খরা নিয়ন্ত্রণের প্রাথমিক লক্ষণের কারণে এই প্রবৃদ্ধি এসেছে।
নাইট ফ্র্যাঙ্ক গ্লোবাল হাউস প্রাইস ইনডেক্স অনুসারের বিশ্বব্যাপী হাউসিং মার্কেটের অবস্থান একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হলো:
| র্যাংক | দেশের নাম | ১২ মাসের নমিনাল চেঞ্জ | ১২ মাসের রিয়েল চেঞ্জ |
| ১. | তুরস্ক | ৩২.২% | -৪.২% (অর্থাৎ কমেছে) |
| ২. | নর্থ ম্যাসেডোনিয়া | ২২.৬% | ২৪.২% |
| ৩. | পর্তুগাল | ১৬.৯% | ১৪.৮% |
| ৪. | বুলগেরিয়া | ১৫.১% | ১০.৬% |
| ৫. | ক্রোয়েশিয়া | ১৩.১% | ৯.৬% |
| ৬. | হাংগেরি | ১২.১% | ৭.১% |
| ৭. | স্লোভাকিয়া | ১১.৪% | ৭.২% |
| ৮. | নেদারল্যান্ড | ১০.৬% | ৬.৬% |
| ৯. | কলম্বিয়া | ৯.৯% | ৪.৬% |
| ১০. | জাপান | ৯.৫% | ৫.৬% |
| ১১. | চেক রিপাবলিক | ৯.৩% | ৬.৫% |
| ১২. | স্পেন | ৯% | ৬.৬% |
| ১৩. | মেক্সিকো | ৮.২% | ৪.২% |
| ১৪. | ব্রাজিল | ৮.১% | ২.৫% |
| ১৫. | ভারত | ৭.৭% | ৪.২% |
২০২৫-২৬ সালের প্রথম প্রান্তিকে বিশ্বের ৫৫টি হাউসসিং মার্কেটের গড় বার্ষিক মূল্যবৃদ্ধি ২.৩%- এ উন্নীত হবে। যা ২০২৪-২৫ সালের চতুর্থ প্রান্তিকে ১.৭% ছিল। ইনডেক্সটি দেখিয়েছে যে বিশ্বব্যাপী হাউসিং প্রাইস (বাড়ির দাম)- এর গড় বৃদ্ধি মূলত প্রাথমিক নীতিগত হার হ্রাসের কারণে লক্ষ্য করা গেছে। নাইট ফ্রাঙ্কস গ্লোবালের রিসার্চ হেড লাইম বেলি বলেন, রেট কাটের কারণে বাড়ির দাম সস্তা হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে বেশিরভাগ ক্ষেত্রে বৈশ্বিক ভাবে বাড়ির দাম বৃদ্ধি পাবে। ভারতের ক্ষেত্রে তিনি বাড়ি ক্রয়দাতাদের শুভেচ্ছা জানিয়েছেন, বিশেষ করে মিডিয়াম থেকে প্রিমিয়াম সেগমেন্টের ক্ষেত্রে।




