ইন্ডিয়া রেটিং ও রিসার্চ (India Rating & Research) বা Ind – Ra বুধবার (৩১জুলাই, ২০২৪) চলতি অর্থবছরের জন্য ভারতে GDP প্রবৃদ্ধির পূর্বাভাস ৭.৫%- এ উন্নীত করেছে। যা আগে ৭.১% অনুমান করা হয়েছিল। পাশাপাশি Ind-Ra আরও বলেছে, কেন্দ্রীয় সরকারের বাজেট থেকে সরকারী ক্যাপেক্সের নেতৃত্বে চলমান বৃদ্ধির গতি, কর্পোরেট / ব্যাংকের ডিলিভারেজ ব্যালেন্স শীট এবং প্রারম্ভিক (incipient) বেসরকারী কর্পোরেট ক্যাপেক্সচক্র সমর্থন পেয়েছে। পাশাপাশি বাজেটে কৃষি ও গ্রামীণ উন্নতীতে ব্যয় বাড়ানো, MSMEs- এ ঋণ বিতরণের উন্নতি এবং অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করার কথাও উল্লেখ করেছে।
Ind -Ra বিশ্বাস করে যে বাজেটে নেওয়া ব্যবস্থাগুলি ভোগের (Consumption) চাহিদাকে বিস্তৃত করতে সাহায্য করবে। আর তাই রেটিং এজেন্সি এই সময়কে ২০২৪-২৫ অর্থবছরের জন্য তার GDP প্রবৃদ্ধির অনুমান ৭.৫%- এ সংশোধন করার সময় বলেছে। জানিয়ে রাখা ভালো যে Ind – Ra- এর প্রবৃদ্ধির অনুমান RBI– এর ৭.২% GDP প্রবৃদ্ধি এবং অর্থ মন্ত্রকের অর্থনৈতিক সমীক্ষার ৬.৫-৭%- এর মধ্যে GDP সম্প্রসরণের অনুমানের থেকে বেশি, পাশাপাশি ব্যয় বা Expenditure (PECE) চলতি অর্থবছরে ৭.৪%- এ বৃদ্ধি পাবে। যা গত অর্থবছরের ৪% থেকে এবং ৩ বছরের তুলনায় সর্বোচ্চ।
বর্তমানে খরচের চাহিদা অত্যন্ত বেশি। কারণ এটি উচ্চ আয়ের বন্ধনীর অন্তর্গত হওয়ার পরেও ব্যয়বহুল খাদ্যপণ্য এবং পরিষেবার খরচ দ্বারা চালিত হয়। তবে রেটিং সংস্থা বলেছে। বাজেটে নেওয়া একাধিক কৃষি ও শিল্পের হিতে পদক্ষেপ ধীরে ধীরে খরচ কমাতে সাহায্য করবে। পাশাপাশি আরও জানিয়েছে যে, ভারতের খাদ্য মূল্যস্ফীতি একটি ঝুঁকি হিসাবে অব্যাহত রয়েছে। অবশ্য ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের খুচরা মূল্যস্ফীতির গড় কম হওয়ার প্রত্যাশা প্রকৃত মজুরি বৃদ্ধিকে সমর্থন করবে।
Article By – সুনন্দা সেন






