buzywithinfoBuzy With Info
Everything About Business
Petrol

জ্বালানি নীতিতে বড় পদক্ষেপ ভারতের! ইথানল মিশ্রিত পেট্রোলে মকুব অবগারি শুল্ক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত সরকার উচ্চ মাত্রার ইথানল মিশ্রিত পেট্রোলের উপর আবগারি শুল্ক সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২% থেকে ৩০% ইথানলযুক্ত পেট্রোল অর্থাৎ E22, E25, E27 এবং E30 ফুয়েল আর কেন্দ্রীয় অবগারি শুল্কের আওতায় থাকবে না। এই পদক্ষেপকে দেশের জ্বালানি নীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধঅন্তের তিনটি বড় সুবিধা রয়েছে। আর সেগুলি হল –

9
  • প্রথমত, দেশের অপরিশোধিত তেল আমদানির খরচ কমবে।
  • দ্বিতীয়ত, আখ, ভুট্টা এবং অন্যান্য কৃষিপণ্য থেকে ইথানল উৎপাদন বাড়ায় কৃষকরা লাভবান হতে পারেন। 
  • তৃতীয়ত, জীবাশ্ম জ্বালানির (Fossil Fuel) ব্যবহার কমে পরিবেষ দূষণ ও কার্বন নিঃসরণ হ্রাস পাবে।

তবে সাধারণ গ্রাহকদের জন্য এখনই পেট্রোলের দামে কোনও বড় পরিবর্তন দেখা যাচ্ছে না। দেশের প্রধান শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্য আপাতত অপরিবর্তিত রয়েছে। কারণ খুচরা জ্বালানি বা রিটেইল ফুয়েলের দাম নির্ধারণে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের মূল্য, পরিবহন খরচ এবং বিপণন মার্জিনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনিও ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল বা ক্রড অয়েল আমদানিকারক দেশ। ফলে আন্তর্জাতিক স্তরে দাম বাড়লে দেশের অভ্যন্তরে দামে প্রভাব পড়ে। তাই এই শুল্ক মুকুব সীদ্ধান্ত ইথানল মিশ্রিত পেট্রোলের দিকে ঝোঁক বাড়াবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই ভারত E85 জ্বালানি বা ফুয়েল চালু করেছে, যেখানে ৮৫% পর্যন্ত ইথানল ব্যবহার করা হয়। সরকার ভবিষ্যতে আরও উচ্চ ইথানল মিশ্রণের দিকে এগোতে চায় এবং সেই লক্ষ্যেই এই কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading