buzywithinfoBuzy With Info
Everything About Business
IMF

IMF-এর রিপোর্টে শীর্ষ স্থানে রয়েছে ভারত! বিশ্বব্যাপী দ্রুত অর্থপ্রদানে UPI প্রতিমাসে ১৮ বিলিয়নেরও বেশি লেনদেন সম্পন্ন করে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যার কারণে ভারত এখন দ্রুত অর্থপ্রদানের ক্ষেত্রে বিশ্বের শীর্ষে রয়েছে। অবশ্য এর ফলে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মতো অন্যান্য অর্থপ্রদান পদ্ধতির ব্যবহার কমেছে। IMF দ্য ভ্যালু অফ ইন্টারঅপারেবিলিটির নোটে বলেছে যে ২০১৬ সালে UPI চালু হওয়ার পর থেকে এর ব্যবহার বেড়েছে। অন্যদিকে নগদ ব্যবহার এবং অন্যান্য ধরনের পেমেন্ট হ্রাস পেতে শুরু করে। 

11

IMF বলেছে, ভারত এখন অন্য যেকোনো দেশের তুলনায় দ্রুত অর্থপ্রদান করে। আর লেনদেনের বেশিরভাগ UPI বা ডিজিটাল পেমেন্ট অ্যাপ্লিকেশন গুলির মধ্যমে সম্পন্ন হয়। আর UPI-এর সালের মূল কারণ হিসাবে IMF উন্মক্ত এবং আন্তঃকার্যক্ষমতার দিকে ইঙ্গিত করেছে। আর এর তুলনা করেছে ক্লোজড-লুপ পেমেন্ট সিস্টেমের সাথে। যা নির্বিঘ্নে পেমেন্ট করার স্বাধীনতা দেওয়ার সাথে সময় সবচেয়ে বাধা দিতেও সাহায্য করে। অবশ্য এর কারণে নগদ ব্যবহার কমে মোট ডিজিটাল পেমেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 

IMF দেখেছে যে যেসব জেলায় আন্তঃকার্যক্ষমতা সবচেয়ে বেশি বেড়েছে, সেখানে ডিজিটাল পেমেন্ট উল্লেখযোগ্য এবং স্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে। অবশ্য নোটে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আলোকজান্ডার কোপেস্টেক, দিব্য কীর্তি এবং মারিয়া সোলেদাদ মার্টিনেজ পোরিয়ার ফিনটেক নোটটি, যাতে নীতি নির্ধারকদের UPI ইকোসিস্টেম সম্প্রসারণের সাথে সতর্ক থাকার পরামর্শ প্রদানের বিষয়টি উল্লেখ করেছে, সেটিও অ্যাড করেছে। সাথে জানিয়েছে যে ভারতে প্রতিমাসে ১৮ বিলিয়নেরও বেশি লেনদেন পরিচালনা করচে UPI।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading