Article By – সুনন্দা সেন

২০২৫ সালের PLFS (Periodic Labour Force Survey) অনুযায়ী ভারতের বেকারত্বের হার কমে ৩.১%-এ নেমে এসেছে। যেখানে ২০২৪ সালে এটি ছিল ৩.২%। এই কমে যাওয়া হার দেশের শ্রম বাজারে ধীর ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষভাবে গ্রামীণ এলাকায় বেকারত্বের হারে পতন আরও সাদৃশ্য। অর্থাৎ ২০২৫ সালে ভারতের শ্রম বাজারে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। বেকারত্ব কমছে, চাকরির ধরণ আরও স্থায়ী হচ্ছে এবং কর্মসংস্থানের সাথে শ্রমের অংশগ্রহণের হার বাড়ছে।
এছাড়া শুধু চাকরির সংখ্যা নয়, বরং বেতনভুক্ত ও নিয়মিত চাকরি বা রেগুলার জবের দিকে মানুষের ঝোঁক বৃদ্ধি পেয়েছে। যেখানে গ্রামীণ এলাকায় সাদৃশ্যতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আবার শহরাঞ্চলে শিক্ষিত এবং যুবকরা বেতনভুক্ত চাকরিতে বেশি আকৃষ্ট হচ্ছেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের চাকরির ধরন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, যা চাকরির মান উন্নয়নে সাহায্য করছে। সাথে ইনফরমাল খাতের কর্মসংস্থানও পাল্লা দিয়ে বাড়ছে।
২০২৫ সালে ইনফর্মাল খাতে প্রায় ৭৫ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বিশেষ করে ছোট ব্যবসা, বাণিজ্য ও সার্ভিস সেক্টরে। যা দেশের শ্রম বাজারকে আরও সমৃদ্ধ এবং বহুমুখী করে তুলেছে। এছাড়া দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের জন্যও নতুন সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে বাড়ছে নারীদের স্যালারি ও চাকরিতে অংশগ্রহণের হার। আর দেশের GDP বৃদ্ধি এবং অর্থনৈতিক পুর্নগঠন বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তরুণ প্রজন্মের জন্য চাকরির সুযোগ বিশেষ ভাবে বৃদ্ধি পাচ্ছে।




