buzywithinfoBuzy With Info
Everything About Business
Investment

বিদেশি বিনিয়োগে আবারও লাগাম; ২ মার্চ থেকে তিনটি ওভারসিজ স্কিমে নতুন বিনিয়োগ নেবে না ভারতীয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের অন্যতম বৃহৎ ফান্ড হাউস ICICI প্রুডেনসিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বা ICICI AMC ঘোষণা করেছে যে আগামী ২ মার্চ থেকে তাদের তিনটি ফরেন-ওরিয়েন্টেড মিউচ্যুয়াল ফান্ড স্কিমে আর নতুন করে কোনও বিনিয়োগ নেওয়া হবে না। RBI নির্ধারিত বিদেশী বিনিয়োগের সর্বোচ্চ সীমা পূর্ণ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। যে তিনটি স্কিমে নতুন অর্থপ্রবাহ বন্ধ করা হচ্ছে, সেগুলি হল – ICICI প্রুডেনসিয়াল US ব্লুচিপ ইক্যুইটি, ICICI প্রুডেনসিয়াল নাসডাক ১০০ ইনডেক্স ফান্ড এবং ICICI প্রুডেনসিয়াল নাসডাক ১০০ ইনডেক্স ফান্ড এবং ICICI প্রুডেনসিয়াল স্ট্র্যাটেজিক মেন্টাল অ্যান্ড এনার্জি ইক্যুইটি ফান্ড (FOF)।

July 18 New in article ads By Sir

এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকেই এই স্কিমগুলিতে নতুন করে লাম্পসাম বিনিয়োগ, নতুন SIP রেজিস্ট্রেশন, কিংবা SIP-এর মাধ্যমে ফান্ডে অর্থ স্থানান্তর আপাতত বন্ধ থাকবে। তবে ইতিমধ্যেই যাদের SIP বা অন্যান্য নিয়মিত বিনিয়োগ চালু রয়েছে, তাঁদের ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। আগে থেকে চালু থাকা SIP, SWP বা STP-আউট পরিকল্পনা স্বাভাবিক নিয়মেই চলবে। একই সঙ্গে বিনিয়োগকারীরা চাইলে আগের মতোই ইউনিট রিডিম বা অন্য স্কিমে স্যুইচ করতে পারবেন। অর্থাৎ, নতুন বিনিয়োগ বন্ধ হলেও বিদ্যমান বিনিয়োগকারীদের স্বার্থ অক্ষুন্ন রাখা হয়েছে। 
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিদেশে মিউচ্যুয়াল ফান্ডগুলির মোট বিনিয়োগের একটি নির্দিষ্ট ক্যাপ নির্ধারণ করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ভারতীয় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় দ্রুত সেই সীমা পূর্ণ হয়ে যায়। ফলে ফান্ড হাউসগুলিকে নতুন অর্থপ্রবাহে সাময়িক বিরতি টানতে হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরের শুরুতে এই আন্তর্জাতিক স্কিমগুলিতে আবার নতুন বিনিয়োগ গ্রহণ শুরু হয়েছিল। যা দীর্ঘ বিরতির পর কিন্তু মার্কিন বাজার এবং গ্লোবাল টেক স্টকগুলির প্রতি আকর্ষণ বাড়ার অল্প সময়ের মধ্যেই বরাদ্দ সীমা পূর্ণ হয়ে যায়, আর ঠিক এর ফলেই ফের বন্ধের সীদ্ধান্ত। তাই বিনিয়োগকারীদের আন্তর্জাতিক এক্সপোজার নিতে চাইলে অন্য উপলব্ধ বিকল্প খুঁজতে হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading