buzywithinfoBuzy With Info
Everything About Business
railwayfig

ভারতীয় রেলের বড় ঘোষণা! কোন কোন পরিষেবায় কমল খরচ?

Indian Railways এবং IRCTC -র তরফে নেওয়া হল বিরাট পদক্ষেপ। যাত্রীদের সুবিধার কথা চিন্তা ভাবনা করে এবার থেকে পিক অ্যান্ড ড্রপ পরিষেবার পাশাপাশি রেলস্টেশনে মিলবে বৈদ্যুতিক যানবাহন চার্জিংয়ের সুবিধা। পিক অ্যান্ড ড্রপ পরিষেবা ব্যবহার করে যাত্রীদের খরচ কমানোর জন্য এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ ধরনের যানবাহনে যাতায়াতকারী যাত্রীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Copy of ONLY Text Ads Banner BWI News

নতুন কর্মসূচির অধীনে রেলওয়ে স্টেশনগুলিতে পিক অ্যান্ড ড্রপ পরিষেবার সঙ্গে সম্পর্কিত অন্যান্য খরচও কমবে। Indian Railways স্টেশন চত্বরে এবার মিলবে বৈদ্যুতিক গাড়ি (EV) চার্জিংয়ের সুবিধা। ইতিমধ্যে ইভি চার্জিং পয়েন্ট স্থাপনের পরিকল্পনা চলছে। উত্তর রেলের আগ্রা বিভাগের দুটি বড় স্টেশন থেকে শুরু হওয়ার কথা এই উদ্যোগের। এক্ষেত্রে আগ্রা ক্যান্টনমেন্ট এবং মথুরা জংশন রেলওয়ে স্টেশনের নাম উঠে এসেছে।

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

এইগুলিতে বৈদ্যুতিক গাড়ি (EV) চার্জিং পয়েন্ট স্থাপনের উদ্দেশ্য হল, আত্মীয় বা বন্ধুদের স্টেশনে দিতে কিংবা স্টেশন থেকে নিয়ে যেতে যে সকল যাত্রীরা আসেন, তাদের সুবিধা দেওয়া। বৈদ্যুতিক গাড়ি (EV) সহজেই স্টেশন চত্বরে কোনও ঝামেলা ছাড়াই চার্জ দিতে পারবেন এবার থেকে। ফলস্বরূপ আগে থেকে বৈদ্যুতিক যানবাহনের চার্জ কম থাকলেও কোনও সমস্যায় পড়তে হবে না।

স্টেশনে চালু করা এই চার্জিং পয়েন্টগুলি সপ্তাহের সাত দিন 24 ঘণ্টাই উপলব্ধ থাকবে। Indian Railways এই উদ্যোগ বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি করার পাশাপাশি দূষণের মাত্রা কমাতে সাহায্য করবে। শুধু তাই নয়, টিকিটের ভাড়া ছাড়াও রাজস্ব বৃদ্ধি এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর এমন সব জিনিসগুলিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

Indian railways

স্টেশন চত্বরে থাকা চার্জিং স্টেশন গুলিতে বাজারের তুলনায় কম খরচে চার্জিং সুবিধা মিলবে। তাতে উপকৃত হবেন জনগণ, রক্ষা পাবে পরিবেশ। বিশেষ করে আগ্রা ক্যান্টনমেন্ট এবং মথুরা জংশন রেলওয়ে স্টেশনে যাতায়াতকারী যাত্রীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading