buzywithinfoBuzy With Info
Everything About Business
Job

ডিসেম্বরে ভারতের সামগ্রিক বেকারত্ব হার স্থিতিশীল থাকলেও শহুরে এলাকায় কর্মসংস্থানের চাপ অব্যাহত! উদ্বেগ বাড়াচ্ছে আরবান জব মার্কেট

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বেকারত্ব হার ডিসেম্বর, ২০২৫-এ তার আগের মাস (নভেম্বর, ২০২৫)-এর তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে এবং সামগ্রিকভাবে স্থিতিশীল থাকলেও শহুরে অঞ্চলে বা আরবান এলাকার চাকরি বাজারের চাপ চোখে পড়ার মতো। সরকারের পর্যায় ক্রমিক শ্রমশক্তি জরিপ বা PLFS (Periodic Labour Force Survey)-এর নতুন তথ্য অনুযায়ী, ১৫ বছর ও তার বেশি বয়সীদের মোট বেকারত্ব হার ডিসেম্বর মাসে ৪.৮% ছিল, যা নভেম্বর মাসের ৪.৭% থেকে সামান্য বেশি। এই ডেটা দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং চাকরি নীতি পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তুলে ধরে। অন্যদিকে গ্রামীণ এলাকায় বেকারত্বের দৃশ্য অন্যতম। সেখানে বেকারত্ব হার প্রায় ৩.৯%-এ অপরিবর্তিত রয়ে গেছে। 

11

কিন্তু আবার আরবান এলাকার পরিস্থিতি একটু আলাদা, এই অঞ্চলের বেকারত্ব হার ৬.৭%-এ উঠে গেছে, যা তার আগের মাসের ৬.৫%-এর থেকে বেশি। যা দেখে বোঝা যাচ্ছে আরবান জব মার্কেটে ওয়ার্কিং ও তরুণ (Youth) জনসংখ্যার জন্য কাজ খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পুরুষ ও নারীদের মধ্যে বেকারত্বের ধরনেও কিছু ভিন্নতা দেখা গেছে। শহুরাঞ্চলের পুরুষদের বেকারত্ব কিছুটা বেড়ে ৫.১% হয়েছে আর শহরের মহিলাদের বেকারত্ব কিছুটা কমে ৯.১% পর্যন্ত নেমেছে। আবার গ্রামাঞ্চলে মহিলাদের জন্য বেকারত্ব কিছুটা বেড়েছে। কিন্তু মোট মিলিয়ে গ্রামীণ চাপ শহরের তুলনায় কমই রয়ে গেছে। এছাড়া অন্য গুরুত্বপূর্ণ সূচকগুলোতেও কিছুটা পরিবর্তন দেখাচ্ছে।
দেশের মোট শ্রম শক্তি অংশগ্রহণ হার বা LFPR ডিসেম্বর মাসে একটু বাড়তে দেখা গেছে, যা ৫৬.১% থেকে ৫৫.৮%- এ উন্নীত হয়েছে। গ্রামীণ এলাকা এই বৃদ্ধিতে আরও সক্রিয় ছিল, যেখানে LFPR ৫৯% পর্যন্ত পৌঁছেছে। কিন্তু শহরগুলোতে সাধারণ অংশগ্রহণ কিছুটা কমে ৫০.২% হয়েছে। এর মানে হচ্ছে আরও বেশি লোক কাজ খুঁজছেন, কিন্তু সব ক্ষেত্রেই কাজ মিলছে না, বিশেষত শহুরে অঞ্চলে। বিশেষজ্ঞরা বলছেন, যদিও সামগ্রিক বেকারত্বের হার স্থিতিশীল বলে বিবেচিত হচ্ছে, এর পিছনে শহুরে চাকরি বাজারে চাপ ও কর্মসংস্থানে অসমতা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে যাচ্ছে। তরুণরাও বেশি শহরেই কাজ খুঁজছেন, যেখানে সুযোগের তুলনা গ্রামাঞ্চলের তুলনায় সীমিত হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading