প্রাথমিক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, খাদ্য সামগ্রীর দাম, উচ্চ খাদ্য পণ্য তৈরির খরচ, অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, খনিজ তেলের দাম, অন্যান্য উৎপাদন খরচ বৃদ্ধি সহ ইত্যাদি কারণে ২০২৪ সালের মে মাসের মূল্যস্ফীতির হার ইতিবাচক থাকবে। তবে শুত্রবার অর্থাৎ আজকের (১৪জুন, ২০২৪) প্রকাশিত সরকারি তথ্য বলছে, ভারতের পাইকারি মূল্যভিত্তির Inflation গত মে মাসে ২.৬১% বৃদ্ধি পেয়েছে। অবশ্য এটি সত্য যে খাদ্যের দাম বৃদ্ধির কারণে প্রাথমিকভাবে পাইকারি মূল্যের মূল্যস্ফীতির হার বেড়েছে। অবশ্য তার আগের মাসে অর্থাৎ এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ১.৩% ছিল।
Inflation-এর প্রভাব পাইকারি দ্রব্যমূল্যে:
এছাড়া তথ্যানুযায়ী, খাদ্য সামগ্রীর Inflation মে মাসে ৯.৮২% বৃদ্ধি পেয়েছে, এপ্রিল মাসের ৭.৭৪% থেকে। সবজির মূল্যস্ফীতিও মে মাসে ৩২.৪২% দাঁড়িয়েছে, যা তার আগের মাসে ২৩.৬০% ছিল। আলু, পেঁয়াজের পাশাপাশি ডালের দামও বৃদ্ধি পেয়েছে। মে মাসে ডালের Inflation ২১.৯৫% বৃদ্ধি পেয়েছে। আর যদি সমগ্র সব্জির দাম ধরা হয় তাহলে দেখা যাচ্ছে, আগের বছরের মে মাসের তুলনায় চলতি বছরে ৩২.৮২% বৃদ্ধি পেয়েছে। যা তার আগের মাসে ২৭.৯৪% ছিল। উৎপাদিত পণ্যের দাম গত মাসে ০.৯৮% বৃদ্ধি পেয়েছে। যা এপ্রিল মাসে ০.৮২% ছিল।
সরকারি প্রকল্পের কোর্স
সামগ্রিক মুদ্রাস্ফীতির চাপের পরে ও দেশের খুচরা বা পাইকারি মূল্য ভিত্তিক মুল্যস্ফীতির হার মে মাসে একটি মাঝারি পতনের সম্মুখীন হয়েছে। আর এর অন্যতম কারণ হল আংশিক ভাবে জ্বালানির দামে হ্রাস। মে মাসে জ্বালানি ও বিদ্যুতের দাম ১.৩৫% বৃদ্ধি পেয়েছে। যা এপ্রিল মাসের ১.৩৮% বৃদ্ধির থেকে সামান্য কম।

Article By – সুনন্দা সেন




