buzywithinfoBuzy With Info
Everything About Business
Life Insurnce

জুলাই মাসে জীবন বীমা প্রিমিয়ামে ১৪% বৃদ্ধি লক্ষ্য করা গেছে! এই সময় বীমা সংস্থাগুলির পারফরম্যান্স কেমন ছিল?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

জীবন বীমা ইন্ডাস্ট্রি জুলাই মাসে প্রিমিয়াম সংগ্রহে বৃদ্ধি লক্ষ্য করেছে। জুন মাসের তুলনায় জীবন বীমা প্রিমিয়াম সংগ্রহ ১৪% বৃদ্ধি পেয়েছে। জানা যাচ্ছে ইন্ডাস্ট্রিটি ৩১,৮২৩ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে চলতি বছরের সপ্তম মাসে অর্থাৎ জুলাই মাসে। বিশেষজ্ঞদের মতে মূলত LIC- এর প্রিমিয়াম বৃদ্ধির কারণে এই বৃদ্ধি চালিত হয়েছে। জুন মাসের তুলনায় জুলাই মাসে ব্যক্তিগত জীবন বীমাকারীদের সংখ্যা ৭% বৃদ্ধি পেয়েছে। যে কারণে এই সেক্টর থেকে বীমা সংস্থা ১৩,৩৯২ কোটি টাকা সংগ্রহ করতে সমর্থ হয়েছে। 

July 18 New in article ads By Sir

এবার চলুন তবে দেশের শীর্ষস্থানীয় বীমা সংস্থাগুলির দ্বারা প্রচলিত জনপ্রিয় পাঁচটি জীবন বীমার জুলাই মাসের পারফর্ম্যান্স নিয়ে আলোচনা করা যাক। তালিকায় প্রথমে আসবে HDFC লাইফ ইন্স্যুরেন্স। তারপরে থাকবে ICICI প্রডুনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স, MAX লাইফ ইন্স্যুরেন্স, SBI লাইফ ইন্সুরেন্স এবং LIC। যেমন:-

  1. HDFC লাইফ ইন্স্যুরেন্স:  এটি প্রিমিয়ামে সংগ্রহে শক্তিশালী বৃদ্ধি দেখেছে। HDFC লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ সালে জুলাই মাসে প্রিমিয়াম সংগ্রহে ৩৪% বৃদ্ধি দেখেছে। যা তার আগে বছর একই সময় ১% বৃদ্ধি পেয়েছিল। এছাড়া জানা যাচ্ছে যে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে এই বীমা সংস্থার প্রিমিয়াম সংগ্রহ ১৫% বৃদ্ধি পেয়েছে। ব্যক্তিগত জীবন বীমাকারী তার খুচরা APE ৫৮% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। 
  1. ICICI প্রডুনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স:  এটি জুলাই মাসে একটি শক্তিশালী বৃদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে বলে জানা যাচ্ছে। ICICI প্রডুনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জুলাই মাসে ৭% এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১৮% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বীমাকারীর APE ৪% বৃদ্ধি পেয়েছে। একটি শালীন ভিত্তি বা decent base থাকার পরেও খুচরা APE ৪০% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। 
  1. MAX লাইফ ইন্স্যুরেন্স:  ম্যাক্স জীবন বীমা একটি শক্তিশালী কার্যক্রমের উপর ভিত্তি করে জুলাই মাসের ব্যবসায়িক কর্মক্ষমতা বৃদ্ধি করতে পেরেছে। এর ২০২৪ সালের জুলাইয়ের প্রিমিয়াম ২৮% বৃদ্ধি, ২০২৩ সালের ২৪% বৃদ্ধির বিপরীতে। এছাড়া ম্যাক্স লাইফ ইন্স্যুেরেন্সের APE এবং খুচরা APE যথাক্রমে ৩৮% এবং ৪৫% বৃদ্ধি পেয়েছে। 
  1. SBI লাইফ ইন্স্যুরেন্স:  ২০২৪ সালের জুলাই মাসে SBI লাইফ ইন্সুরেন্সের বৃদ্ধি দুর্বল প্রকৃতির ছিল। অবশ্য তা শক্তিশালী ভিত্তির উপর নির্ভর করে এসেছিল। ভারতের সবচেয়ে বড় জীবন বীমাকারীর ২০২৪ সালের জুলাই মাসের জন্য প্রমিয়াম ২৬% এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রিমিয়াম ২% কমেছে। SBI লাইফের APE ৯% এবং খুচরা APE জুলাই মাসে ২১% বৃদ্ধি পেয়েছে। 
New in article ads By Sir 1

LIC (Life Insurance Carporation):  শক্তিশালী ভিত্তি থাকা সত্বেও LIC- এর বৃদ্ধি মাঝারি ধরণের হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসের প্রিমিয়াম সংগ্রহ এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের মোট প্রিমিয়াম যথাক্রমে ২০% এবং ২৬% বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসের LIC- এর মোট APE ১৪% বৃদ্ধি পেয়েছে। তবে খুচরা APE ফ্ল্যাট এসেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading