Article By – সুনন্দা সেন

বিশ্বজুড়ে তরুণ উদ্যোক্তাদের সাফল্যের নতুন নজির তৈরি করেছে ২০২৬ সালের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ারদের তালিকা। সম্প্রতি প্রকাশিত এই তালিকায় দেখা যাচ্ছে, AI ভিত্তিক স্টার্টআপ থেকে উঠে আসা তরুণরা এখন সম্পদের দিক থেকে তালিকায় শীর্ষে রয়েছে। এই তালিকায় বিশেষভাবে নজর কেড়েছেন ২২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত উদ্যোক্তা সূরিয়া মিধা (Surya Midha), যিনি ৬ নম্বরে রয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক AI রিক্রুটমেন্ট স্টার্টআপ মার্কর (Mercor)-এর সহ-প্রতিষ্ঠাতা। খুব অল্প বয়সেই তার সম্পদের পরিমাণ প্রায় ২.২ বিলিয়ন ডলার ছুঁয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই তালিকায় AI ও প্রযুক্তি খাতের আধিপত্য স্পষ্ঠ। নতুন প্রজন্মের উদ্যোক্তারা কম বয়সেই ইউনিকর্ণ স্টার্টআপ তৈরি করে দ্রুত সম্পদ গড়ে তুলেছেন। বিশেষ করে AI-নির্ভর ব্যবসাগুলি বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করেছে, যা তাদের দ্রুত বিলিয়নার হওয়ার পথ প্রসস্ত করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তরুণদের অনেকেই সম্পূর্ণ সেল্ফ-মেড। অর্থাৎ ২০২৬ সালের তালিকা দেখিয়েছে যে বিশ্ব অর্থনীতিতে নতুন প্রজন্মের প্রভাব কতটা দ্রুত বাড়ছে। আর তালিকা কিছু এমন –
| স্থান | বিলিয়নেয়ারদের নাম | বয়স | সম্পদের পরিমাণ (প্রায়) |
| 1. | অ্যামোল ভয়েগট ট্রেজেস | 20 বছর | ১.১ বিলিয়ন ডলার |
| 2. | জোহানেস ভন কাউমকখ | 20 বছর | ৬.৬ বিলিয়ন ডলার |
| 3. | লিভিয়া ভয়েগট ডি অ্যাসিস | 20 বছর | ১.১ বিলিয়ন ডলার |
| 4. | ফ্লেমেন্টে দেল ভেকিও | 20 বছর | ৪-৫ বিলিয়ন ডলার |
| 5. | কিম জং-ইউন | 21 বছর | ১.৫ বিলিয়ন ডলার |
| 6. | সুরিয়া মিধা | 22 বছর | ২.২ বিলিয়ন ডলার |
| 7. | ব্রেন্ডান ফুডি | 22 বছর | ২.২ বিলিয়ন ডলার |
| 8. | আদর্শ হিরেমাথ | 22 বছর | ২.২ বিলিয়ন ডলার |
| 9. | কেভিন ডেভিড হেম্যান | 22 বছর | ৩ বিলিয়ন ডলার |
| 10. | কিম জুং-মিন | 20 বছর | ১-১.৫ বিলিয়ন ডলার |




