buzywithinfoBuzy With Info
Everything About Business
LPG

LPG সিলিন্ডার সংক্রান্ত সঙ্কটে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে; কালোবাজারি রুখতে নজরদারি বাড়াচ্ছে প্রশাসন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশজুড়ে রান্নার গ্যাস বা LPG সিলিন্ডার নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজ্য থেকে গ্যাস সরবরাহে দেরি, বুকিংয়ের পর দীর্ঘ অপেক্ষা এবং অনেক ক্ষেত্রে সিলিন্ডার না পাওয়ার অভিযোগ সামনে আসছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে, বিশেষ করে শহর ও শহরতলির পরিবারগুলির মধ্যে এই সমস্যার প্রভাব বেশি দেখা যাচ্ছে। এই সঙ্কটের মূল কারণ হিসেবে উঠে আসছে আন্তর্জাতিক পরিস্থিতি। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে জ্বালানি পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে LPG আমদানিতে সমস্যা হওয়ায় ভারতের সরবরাহ ব্যবস্থায় চাপ বেড়েছে। 

10

মার্চ মাসের শুরুতেই LPG ব্যবহারের উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা যাচ্ছে, প্রায় ১৫%-১৭%। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। গৃহস্থালী ব্যবহারকারী এবং হাসপাতালের মতো জরুরি পরিষেবাকে অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি হোটেল ও বাণিজ্যিক ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যাে সাধারণ মানুষের জন্য পর্যান্ত সরবরাহ নিশ্চিত করা যায়। সরকার দেশীয় উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে এবং দ্রুত অতিরিক্ত আমদানির ব্যবস্থাও নেওয়া হয়েছে। কালোবাজারি ও অতিরিক্ত মজুত রোধে নজরদারিও বাড়ানো হয়েছে।
সরকার সাধারণ মানুষকে অনুরোধ করেছে, যেন কেউ আতঙ্কিত হয়ে অতিরিক্ত সিলিন্ডার বুকিং না করেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার বিকল্প জ্বালানি হিসেবে পাইপড ন্যাচারাল গ্যাস বা PNG ব্যবহারে জোর দিচ্ছে। PNG সরাসরি পাইপলাইনের মাধ্যমে বাড়িতে পৌঁছে যায়, ফলে সিলিন্ডার বুকিংয়ের প্রয়োজন হয় না এবং সরবরাহ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। এছাড়া এটি পরিবেশবান্ধব এবং নিরাপদ বলেও বিবেচিত হয়। PNG সংযোগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যেমন নতুন সংযোগে আর্থিক ছাড়, দ্রুত পরিষেবা এবং কিছু ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি কমানো। এর ফলে অনেক শহরে PNG সংযোগের জন্য আবেদন বেড়ে গেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading