buzywithinfoBuzy With Info
Everything About Business
trade

ট্রাম্প আমলের অতিরিক্ত আমদানি শুল্ক প্রশ্নের মুখে; নতুন হিসাব অনুযায়ী ভারতের ওপর কার্যকর ট্যারিফ নেমে আসতে পারে প্রায় ১০%-এ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত-আমেরিকার বাণিজ্য সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় চালু হওয়া কিছু কড়া আমদানি শুল্ক নীতির ওপর আইনি ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট অফ দ্যা ইউনাইটেড স্টেট। এই পরিস্থিতির ফলে ভারতের কিছু পণ্যের ওপর কার্যকর শুল্কের বোঝা কমে প্রায় ১০%-এর কাছাকাছি নেমে আসতে পারে বলে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের ধারণা। আর এই বিষয় বাণিজ্য মহলেও আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফাস্টনীতির অংশ হিসেবে একাধিক দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হয়েছিল। 

11

ভারত ও সেই তালিকা থেকে পুরোপুরি বাদ ছিল না। বিভিন্ন স্টিল, অ্যালুমিনিয়াম এবং কিছু শিল্পপণ্যের ওপর বাড়তি শুল্ক বসানো হয়েছিল, যা দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক বাণিজ্যে চাপ তৈরি করে রেখেছিল। সাম্প্রতিক আইনি জটিলতায় মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে ওই নীতির কিছু অংশ প্রশ্নের মুখে পড়েছে। ফলে পুরনো উচ্চ শুল্কের কাঠামো কার্যত দুর্বল হয়েছে এবং নতুন করে শুল্ক হিসাব করলে ভারতের ক্ষেত্রে কার্যকর হার অনেক কমে আসছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই পরিবর্তন স্থায়ী হবে কি না, তা নির্ভর করছে ভবিষ্যতের নীতিগত সিদ্ধান্ত ও সম্ভাব্য নতুন বাণিজ্য আলোচনার ওপর।

অর্থনীতিবিদদের মতে, শুল্ক কমে এলে ভারতের রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তি মিলতে পারে। বিশেষ করে ধাতু, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং ম্যানুফ্যাকচারিং খাতে মার্কিন বাজারে প্রতিযোগিতা করার সুযোগ বাড়বে। একই সঙ্গে মার্কিন আমদানিকারকদের জন্য ভারতীয় পণ্য তুলনামূলক সস্তা হয়ে উঠতে পারে, যা বাণিজ্যের পরিমাণ বাড়াতে সাহায্য করবে। বাণিজ্য বিশেষজ্ঞরা আরও বলছেন, গত কয়েক বছরে ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

প্রযুক্তি, প্রতিরক্ষা, সাপ্লাই-চেইন এবং পরিষেবা খাতে সহযোগিতা বাড়ছে। এই পরিস্থিতিতে শুল্ক কমে যাওয়ার ইঙ্গিতকে অনেকেই দ্বিপাক্ষিক বাণিজ্য স্বাভাবিক করার একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তবে কিছু পর্যবেক্ষক সতর্ক করে বলছেন, আদালতের রায় বা আইনি ধাক্কা সাময়িক স্বস্তি দিলেও, বাণিজ্য নীতি শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের ওপরই নির্ভর করে। ফলে ভবিষ্যতে নতুন প্রশাসন বা নতুন বাণিজ্য নীতির ফলে আবার শুল্ক কাঠামো বদলাতেও পারে। তাই রপ্তানিকারক সংস্থাগুলিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সতর্ক থাকতে হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading