buzywithinfoBuzy With Info
Everything About Business
inssfiig

অনুমানের তুলনায় বীমা কোম্পানিগুলির সামগ্রিক বৃদ্ধি হ্রাস পেয়েছে! নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সের রিপোর্ট কী বলছে?

মোটর এবং স্বাস্থ্য বিভাগের নিম্ন প্রবৃদ্ধির হারের পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের জন্য সাধারণ বীমা (General Insurance) কোম্পানিগুলির দ্বারা অনুমান করা প্রিমিয়ামের সামগ্রিক বৃদ্ধি হ্রাস পেয়েছে। যার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে বীমা (Insurance) সম্পর্কে এখনও দেশবাসীর সচেতনতার অভাব, বীমা পলিসিতে অ্যাক্সেসযোগ্যতার অভাব এবং অপ্রত্যাশিত ঘটনার সময় আর্থিক স্থিতিশীলতায় বীমার গুরুত্ব বোঝার প্রয়োজনীয়তার অভাব। তাই এখনো দেশীয় বীমা সংস্থাগুলিকে কঠিন লড়াই করতে হচ্ছে। 

6

সাধারণ বীমা কাউন্সিলের তথ্যানুসারে ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ত্রৈমাসিকে প্রিমিয়ামের সামগ্রিক বৃদ্ধি ১৩.৩৩% কমে ৭২,৭৫৮ কোটি হয়েছে। যা ২০২৩ অর্থবছরে ১৭.৮৮% এবং ২০২২ অর্থবছরে ২২.১৫% বৃদ্ধির তুলনায় অনেক কম। তথ্য আরও জানাচ্ছে যে, স্বাস্থ্য বীমা (Health Insurance) বিভাগের প্রিমিয়ামের প্রবৃদ্ধি ২০২৩ অর্থবছরের জুন ত্রৈমাসিকের ২০.৭৫% এবং ২০২২ অর্থবছরের একই সময়ের ২১.৭৭%- এর বীপরিতে ২০২৪ সালের জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ১৬.৫৮% কমে ২৯.৯১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

অন্যদিকে মোটর বীমা বিভাগের জন্য অনুমান করা প্রিমিয়ামের বৃদ্ধিও হ্রাস পেয়েছে। GI- এর প্রকাশিত তথ্যানুযায়ী, মোটর প্রিমিয়াম ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিক (এপ্রিল-জুন ত্রৈমাসিক)- এ প্রবৃদ্ধি ১১.৯৫% হ্রাস পেয়ে ২১,৩৪৮ কোটি টাকার কম প্রবৃদ্ধি দেখিয়েছে। যা ২০২৩ অর্থবছরে ২০.৯৩% এবং ২০২২ অর্থবছরের ২৬.৩২% প্রবৃদ্ধির তুলনায় অনেকটা হ্রাসের রিপোর্ট। 

New in article ads By Sir 1

New India Assurance (নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স) দেশের বৃহত্তম সাধারণ বীমাকারি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের জন্য ২.৮২% অর্থাৎ ১০,৬৭০ কোটি টাকার বৃদ্ধির অনুমান করে। তবে রিপোর্ট পেশ হওয়ার পর জানা যাচ্ছে বীমাকারীরা সর্বশেষ ত্রৈমাসিকে ২৪.৯৫% বৃদ্ধি পেয়ে প্রিমিয়াম ৮,৩১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading