মূল্যস্ফীতির কবলে পড়েছে সাধারণ মানুষ। এখন মহাসড়কে যাতায়াতকারীদের পকেটে পড়ল আরও চাপ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI), সারা দেশে Toll Tax-এর হার বাড়িয়েছে। National Highways Authority of India (NHAI) টোলের হার 5 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ, সোমবার, 3 জুন 2024 তারিখ থেকে বেশি টাকা দিতে হবে।

হাইওয়েতে নেওয়া টোল ট্যাক্সের হারের বার্ষিক সংশোধন 1 এপ্রিল 2024 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে তা স্থগিত রাখা হয়। বার্ষিক সংশোধন গড়ে পাঁচ শতাংশের মধ্যে হয়ে থাকে। রবিবার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) -র একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন – “নতুন চার্জ 3 জুন, 2024 থেকে প্রযোজ্য হবে।”
টোল চার্জের এই পরিবর্তন হল পাইকারি মূল্য সূচক (CPI) ভিত্তিক মুদ্রাস্ফীতির পরিবর্তনের সঙ্গে যুক্ত হার সংশোধন করার বার্ষিক প্রক্রিয়ার অংশ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) -র প্রায় 855টি ইউজার ফি প্লাজা রয়েছে। এই টোলের হার বৃদ্ধির ফলে সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব পড়বে। যা জুন শুরু হতে না হতেই মূল্যস্ফীতির বড় ধাক্কার কারণ হবে।

লোকসভা নির্বাচনের কারণে টোলের হারে এই বৃদ্ধি দেরিতে করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে টোলের হার বৃদ্ধির কথা ছিল। তবে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) -র এই সিদ্ধান্তের ফলে শুধু যাত্রীদের খরচই নয়, এর ফলে পণ্য পরিবহনের খরচেও ব্যাপক বৃদ্ধি দেখা দিতে চলেছে।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



