buzywithinfoBuzy With Info
Everything About Business
Popo Ventures

স্টার্টআপ বিজনেসে আরও এক বড় ঘটনা; ১,৩৫০ কোটি টাকার ভ্যালুয়েশনে স্টেক বিক্রির পথে পপো ভেঞ্চার্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের ফুড স্টার্টআপ ক্ষেত্রে বড় খবর। পপো ভেঞ্চার্স, যারা The Pizza Bakery এবং Smash Guys-এর মতো জনপ্রিয় ব্র্যান্ড পরিচালনা করে তার প্রায় ১,৩০০ টাকা থেকে ১,৫০০ কোটি টাকা ভ্যালুয়েশনে শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছে। সূত্রের খবর, কোম্পানিটি একটি মাইনরিটি স্টেক বিক্রি করতে চাইছে। অর্থাৎ, প্রতিষ্ঠাতারা কোম্পানির নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবেন, কিন্তু নতুন বিনিয়োগকারীদের জন্য দরজা খুলবেন। এই প্রক্রিয়ায় থাকতে পারে প্রতিষ্ঠাতাদের শেয়ার বিক্রি, পাশাপাশি কোম্পানিতে নতুন মূলধন ঢোকার সম্ভাবনাও।

11

বর্তমানে সংস্থাটির সম্পূর্ণ মালিকানা রয়েছে প্রতিষ্ঠাতা AB Gupta এবং Nikhil Gupta-এর হাতে। ডিলটি সম্পন্ন হলে, তারা মিলিয়ে প্রায় ৫৫০ টাকা থেকে ৬০০ কোটি টাকা পর্যন্ত পেতে পারেন বলে অনুমান। এই স্টেক বিক্রিতে আগ্রহ দেখাচ্ছে একাধিক বড় বিনিয়োগকারী সংস্থা। সম্ভাব্য তালিকায় রয়েছে Norwest Venture Partners, A91 Partners, Temasek এবং TR Capital। যদিও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত চুক্তি ঘোষণা করা হয়নি। 

কোম্পানির দ্রুত বৃদ্ধিই এই উচ্চ ভ্যালুয়েশনের প্রধান কারণ। গত এক বছরে তাদের রাজস্ব প্রায় ১২০ কোটি টাকা থেকে বেড়ে ১৭৫ কোটি টাকাতে পৌঁছেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, সংস্থাটি ইতিমধ্যেই লাভজনক—যা স্টার্টআপ দুনিয়ায় বিরল। বর্তমানে ভারতের প্রিমিয়াম ফুড সেগমেন্টে চাহিদা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে পপো ভেঞ্চার্সের ব্র্যান্ডগুলো প্রতিযোগিতা বাড়াচ্ছে Jubilant FoodWorks-এর মতো বড় সংস্থার সঙ্গে। উল্লেখযোগ্যভাবে, এর আগে পপো ভেঞ্চার্স ক্লাউড কিচেন সংস্থা Kitchens@-এর সঙ্গে একীভূত হওয়ার আলোচনা করেছিল। কিন্তু ভ্যালুয়েশন সংক্রান্ত মতপার্থক্যের কারণে সেই ডিল ভেস্তে যায়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading