Article By – সুনন্দা সেন

SBI রিসার্চের একটি প্রতিবেদন অনুসারে, ভারতে অস্বাভাবিকভাবে মূল্যস্ফীতি হ্রাসের চিত্র তুলে ধরা হয়েছে। আশা করা হচ্ছে সোনা বাদে খুচরা (Retail) মূল্যস্ফীতি আগামী দুই মাস নেতিবাচক থাকবে। খাদ্য ও পানীয় (food and beverages)-এর দাম কমে যাওয়ার কারণে মূলত চলতি বছরের অক্টোবর মাসে ভারতের CPI মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ০.২৫%-এ নেমে এসেছে। অবশ্য একদিকে শাক-সবজি, ডাল এবং মশলার দাম যেমন কমেছে, অন্যদিকে ফল, তেল এবং চর্বি (fat)-এর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে সোনার দাম পার্সোনাল কেয়ারের মূল্য বাড়িয়ে ৫৭.৮%-এ উন্নীত করে। আর সোনা বাদ দিলেই CPI মুদ্রাস্ফীতি নেতিবাচক ছিল।
জানা যাচ্ছে যে অক্টোবরে মূল CPI ৪.৩৩%-এ স্থিতিশীল ছিল, তবে সোনা বাদে মোট CPI ২.৬%-এ নেমে এসেছে। যেখানে সেপ্টেম্বরে মোট CPI ছিল ৪.৩৬%। SBI রিসার্চ উল্লেখ করেছে যে সাম্প্রতিক GST রেশোনালাইজেশন (Rationalisation) বা যৌক্তিকীকরণ মুদ্রাস্থীতি হ্রাসে আরও সাহায্য করেছে। যদিও পূর্ববর্তী অনুমানগুলি আবার ৬৫-৭৫ bps (বেসিস পয়েন্ট) মডারেশনের পরামর্শ দিয়েছে, যেখানে প্রকৃত হ্রাস প্রায় ৮৫ bpss ছিল। এর সাথে আশঙ্কা করা হচ্ছে যে ২০২৬-২৭ অর্থবছরের বেশিরভাগ সময় CPI নিম্নমুখী থাকবে।
কারণ রাজ্যভিত্তিক মুদ্রাস্ফীতির ধরণ এখনও অসম রয়েছে। দেশের কেরালা রাজ্যে সর্বোচ্চ ৮.৫৬% মুদ্রাস্থীতি রেকর্ড করা হয়েছে। তারপরে জম্বু ও কাশ্মীরে ২.৯৫% এবং কর্ণাটকে ২.৩৪%। যদি মোট বলা হয় তবে, ২২টি রাজ্যের মধ্যে ১২টি রাজ্য নেতিবাচক মুদ্রাস্ফীতির রিপোর্ট করেছে। কেরালা বাদে সকল রাজ্যই ৩%-এর নীচে মুদ্রাস্ফীতি রেকর্ড করেছে। এছাড়া এদের নিম্ন মুদ্রাস্ফীতির গতি এবং ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) GDP প্রবৃদ্ধি ৭%-এর বেশি হওয়ায় RBI-এর আসন্ন ডিসেম্বর পলিসিতে একটি জটিল চ্যালেঞ্জ উপস্থিতি হয়েছে।




