buzywithinfoBuzy With Info
Everything About Business
tmfig 1

চিনের বৃহত্তম বিনিয়োগকারীর ভরসা এখন ভারত! চিন্তায় এশিয়ার ড্রাগন

এবার চিনের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াল ভারত-আমেরিকা! চিনে বিনিয়োগ কমাতে শুরু করেছে সিঙ্গাপুরের সরকারি বিনিয়োগ সংস্থা Temasek। গত বছর চিনের শেয়ার বাজারের অবস্থা খুবই খারাপ ছিল। দেশের রিয়েল এস্টেট খাত গভীর সংকটে রয়েছে। রিয়েল এস্টেট সংকটের কারণে পুরো অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই চিনের পুঁজিবাজারে মন্দার কারণে সেদেশে তাদের বিনিয়োগের মূল্য হ্রাস পেয়েছে।

4

আর সেই কারণেই বিনিয়োগ কমাতে শুরু করেছে সিঙ্গাপুরের সরকারি বিনিয়োগ সংস্থা Temasek। বহু বছর ধরে চিনের বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে একটি সিঙ্গাপুরের সরকারি বিনিয়োগ সংস্থা Temasek। কিন্তু এখন এই সংস্থা চিনে বিনিয়োগ কমাতে শুরু করেছে। প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো কোম্পানির পোর্টফোলিওতে চিনকে পেছনে ফেলেছে আমেরিকা। ভারতের পাশাপাশি আমেরিকার ওপরও বড় বাজি খেলছে টেমাসেক।

চিনে বেশি বিনিয়োগ না করতে চাওয়ার কারণ হিসেবে চিনের পুঁজিবাজারে মন্দার বিষয়টিকেই তুলে ধরেছে সংস্থাটি। তবে অন্যান্য বাজার থেকে ভালো লাভ হচ্ছে টেমাসেক সংস্থার। তাতেই কোম্পানির পোর্টফোলিওর নেট ভ্যালু গত অর্থবছরে 382 বিলিয়ন ডলার থেকে চলতি অর্থবর্ষে 389 বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রসঙ্গত, চিনের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে টেমাসেক দীর্ঘদিন ধরে রয়েছে।

2

2020 সালে কোম্পানির পোর্টফোলিওতে চিনের শেয়ার ছিল 29 শতাংশ। কিন্তু চার বছর পর তা 19 শতাংশে নেমে এসেছে। মার্চ মাসে কোম্পানির পোর্টফোলিওতে আমেরিকার শেয়ার বেড়েছে 22 শতাংশ। টেমাসেকের পোর্টফোলিওতে সিঙ্গাপুর 27 শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে। ভারতে দ্রুত বিনিয়োগ বাড়াচ্ছে টেমাসেক। বর্তমানে এর পোর্টফোলিওতে ভারতের অংশ 7 শতাংশ।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading