Article By – সুনন্দা সেন

নতুন বছরে পা রাখার সঙ্গে সঙ্গেই বদলাতে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতির চিত্র। বিশ্বজুড়ে দেশগুলির প্রভাব শুধু জনসংখ্যায় নয়, বাণিজ্য ও আর্থিক ক্ষমতার ক্ষেত্রেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর সাম্প্রতিক পূর্বাভাস, যা Worldometer-এর ২০২৬ সালের তথ্যের ভিত্তিতে সংকলিত, তাতে স্পষ্টভাবে উঠে এসেছে বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলির তালিকায় বড়সড় পরিবর্তনের ছবি। এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ভারত। IMF-এর ২০২৬ সালের GDP পূর্বাভাস অনুযায়ী, ভারত উঠে আসতে চলেছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে। ভারতের নামমাত্র GDP সাড়ে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছতে পারে বলে অনুমান।
অর্থনীতিবিদদের মতে, এই তালিকা প্রমাণ করে যে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষমতা ধীরে ধীরে উন্নত দেশগুলির পাশাপাশিই উদীয়মান অর্থনীতির দিকেও সিফ্ট করছে। বিশেষ করে ভারতের মতো দেশ ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক নীতিতে আরও বড় ভূমিকা নিতে চলেছে। আর সেই দিকে প্রথম দশে রয়েছে,
| স্থান | দেশের নাম | GDP-এর পরিমাণ |
| প্রথম | মার্কিন যুক্তরাষ্ট্র (US) | ৩১.৮২ ট্রিলিয়ন ডলার |
| দ্বিতীয় | চীন | ২০.৬৫ ট্রিলিয়ন ডলার |
| তৃতীয় | জার্মানি | ৫.৩৩ ট্রিলিয়ন ডলার |
| চতুর্থ | ভারত | ৪.৫১ ট্রিলিয়ন ডলার |
| পঞ্চম | জাপান | ৪.৪৬ ট্রিলিয়ন ডলার |
| ষষ্ঠ | মার্কিন যুক্তরাজ্য (UK) | ৪.২৩ ট্রিলিয়ন ডলার |
| সপ্তম | ফ্রান্স | ৩.৫৬ ট্রিলিয়ন ডলার |
| অষ্টম | ইতালি | ২.৭০ ট্রিলিয়ন ডলার |
| নবম | রাশিয়া | ২.৫১ ট্রিলিয়ন ডলার |
| দশম | কানাডা | ২.৪২ ট্রিলিয়ন ডলার |




