buzywithinfoBuzy With Info
Everything About Business
plfs

কর্মক্ষেত্রে মহিলা কর্মচারীর অংশ গ্রহণ রয়েছে অব্যাহত! আরও বিস্তারিত জানতে চোখ রাখুন PLFS-এর রিপোর্টে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১৫ সেপ্টেম্বর পরিসংখ্যান ও কর্মসূচী বাস্তবায়ন মন্ত্রণালয় কর্তৃক দ্বারা প্রকাশিত সর্বশেষ পিরিওডিক লেবার ফোর্স সার্ভে বা PLFS অনুসারে, ভারতে বেকারত্বে হার জুলাই মাসের ৫.২% কমে আগস্ট মাসে ৫.১%- এ নেমে এসেছে। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন স্তর। এছাড়া পুরুষ কর্মচারীদের মধ্যে বেকারত্ব হার ৫%-এ নেমে এসেছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন স্তর। আর গ্রামীণ পুরুষদের মধ্যে বেকারত্ব তীব্রভাবে হ্রাস পেয়ে ৪.৫%-এ দাঁড়িয়েছে। যেখানে শহরঞ্চালে ক্ষেত্রে এটি জুলাই মাসের ৬.৬% থেকে আগস্ট ৫.৯%-এ নেমে এসেছে।

10

PLFS-এর রিপোর্টে উল্লেখ করা রয়েছে যে টানা দ্বিতীয় মাসের জন্য কর্মক্ষেত্রে নারী কর্মচারীদের অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের হার ৩৩.৩% ছিল। যা আগস্ট মাসে আরও বেড়ে ৩৩.৭%-এ দাঁড়িয়েছে। এই বৃদ্ধি ইঙ্গিত দেয় যে আগের তুলনায় উচ্চ হারে বেশি সংখ্যক নারী শক্তি হয় কর্মক্ষেত্রে যোগ দিচ্ছেন, অথবা কর্মক্ষেত্রে কাজ করার ইচ্ছে প্রকাশ করছেন। আগস্ট মাসে নারী শ্রমিক সংখ্যার অনুপাত বা WPR (Worker Population Ratio) বেড়ে ৩২%-এ দাঁড়িয়েছে। যা জুলাই মাসে ৩১.৬% এবং জুন মাসে ৩০.২% ছিল। 

গ্রামীণ এবং শহর উভয় ক্ষেত্রেই নারী কর্মীর উপস্থিতির উন্নতি দৃশ্যমান ছিল। যেখানে মহিলা WPR যথাক্রমে ৩৫.৯% এবং ২৩.৮% উন্নীত হয়েছে। এই তথ্যটি দেশের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে ভারতীয় বাজারের শক্তিশালী অর্থনৈতিক গতির পটভূমিতে এসেছে। এপ্রিল-জুন মাসে ভারতের GDP পাঁচ প্রান্তিকের সর্বোচ্চ ৭.৮%- এ পৌঁছেছে, যা ভোগ এবং পরিষেবার (consumption and services) দ্বারা সমর্থিত। ২২ সেপ্টেম্বর থেকে জিএসটি কর্তনের সাথে বেকারত্বের হার হ্রাস, উৎসবের মরশুমে চাহিদা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading