buzywithinfoBuzy With Info
Everything About Business
Anil Ambani

ভারতীয় ফ্যামিলি বিজনেস আরও বৃদ্ধি পাচ্ছে! হুরুণ ইন্ডিয়ার মতে শীর্ষ ১০ মূল্যবান পারিবারিক ব্যবসার তালিকা কেমন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সবচেয়ে শক্তিশালী ব্যবসায়িক রাজবংশগুলি (business dynasties) আরও ধনী হচ্ছে। বার্কলেস প্রাইভেট ক্লায়েন্টস হুরুন ইন্ডিয়া ভারতের সবচেয়ে মূল্যবান ফ্যামিলি বিজনেসের তালিকা প্রকাশ করেছে। আর তালিকা অনুসারে, দেশের শীর্ষ ১০টি পরিবার – নেতৃত্বাধীন উদ্যোগের মূল্য ২০২৫ সালের এই পর্যন্ত ৬৬.৭ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা গতবছরের একই সময় ৫৯.৫ লক্ষ কোটি টাকা থেকে অনেকটাই বেশি। এছাড়া হুরুনের এই ব্যাঙ্কিং পরিবার পরিচালিত কোম্পানিগুলির প্রভাবকে তুলে ধরে। যেখানে এনার্জি, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং সফ্টওয়্যার এই সম্পদ বৃদ্ধির সিংহভাগ দখল করেছে। 

July 18 New in article ads By Sir

ভারতের শীর্ষ ১০টি সবচেয়ে মূল্যবান ব্যবসার এক ঝলক দেখে নেওয়া যাক। সাথে উল্লেখ করা রইলো ব্যবসার বিষয়, কোম্পানির ভ্যালু এবং পরিবর্তীত ভ্যালুর পরিমাণ।– 

স্থানপরিবারের নামফ্ল্যাগশিপ কোম্পানিব্যবসায়িক ভ্যালুব্যবসায়িক প্রবৃদ্ধি
১.আম্বানির পরিবাররিলায়েন্স ইন্ডাস্ট্রি২৮,২৩,১০০ কোটি টাকা১০%
২.কুমার ম্যাঙ্গালম বিরলা পরিবারআদিত্য বিরলা গ্রুপ৬,৪৭,৭০০ কোটি টাকা২০%
৩.জিন্দাল পরিবারJSW স্টিল ৫,৭০,৯০০ কোটি টাকা২১%
৪.বাজাজ পরিবারবাজাজ গ্রুপ৫,৬৪,২০০ কোটি টাকা-২১%
৫.মাহিন্দ্রা পরিবারমাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা৫,৪৩,৮০০ কোটি টাকা৫৮%
৬.নাদার পরিবারACL ট্যাকনোলজিস৪,৬৮,৯০০ কোটি টাকা৯%
৭.মরুগাপ্পা পরিবারচোলামন্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি২,৯২, ৪০০ কোটি টাকা৪৫%
৮.প্রেমজি পরিবারউইপ্রো২,৭৮,৬০০ কোটি টাকা৮%
৯.অনিল আগরওয়াল পরিবারহিন্দুস্তান জিঙ্ক২,৫৫,০০০ কোটি টাকা৭৯%
১০.দানি পরিবার, চোকাসি পরিবার এবং ওয়াকিল পরিবারএশিয়ান পেইন্টস২,২০,৯০০ কোটি টাকা-১৯%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading