buzywithinfoBuzy With Info
Everything About Business
Digital transaction

ডিজিটাল লেনদেনে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ; আগস্ট মাসের রিপোর্টে কোন কোন রাজ্য রয়েছে সেরা ১০-এ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি বছরের আগস্ট মাসে মোট ২০ মিলিয়নেরও বেশি ডিজিটাল লেনদেন সম্পন্ন হয়েছে ভারতে, যার মূল্য প্রায় ২৫ লক্ষ কোটি টাকা। গত ২ বছরে দৈনিক লেনদেনের মাত্রা দ্বিগুণ হয়েছে, যাতে দেশের শীর্ষ রাজ্যগুলির অবদান রয়েছে। কেন্দ্র সরকারের ভবিষ্যত পরিকল্পনা হল, প্রতিদিন ১ বিলিয়ন লেনদেনের লক্ষ্য নির্ধারণকে কার্যকর করা। মুদিখানা এবং সুপার মার্কেটে ২০২৫ সালের প্রতিমাসে ৩,১০০ মিলিয়নেরও বেশি UPI লেনদেন হয়। ই-কমার্সের ক্ষেত্রে এর আকার ১০০ মিলিয়ন এবং ডিজিটাল গুড অ্যান্ড গেমিংয়ের ক্ষেত্রে পরিসংখ্যানটি প্রায় ২৭০ মিলিয়ন। এছাড়া এডুকেশন, ফুয়েল পাম্প, ক্যাব রাইডস, হেলথকেয়ার, সরকারি পরিষেবা, ইউটিলিটি বিল পেমেন্ট, মোবাইল রিচার্স, রেসটুরেন্ট, ফাস্টফুড সেন্টার সহ একাধিক ক্ষেত্রে ডিজিটাল লেনদেন লক্ষ্য করা যায়। 

10

সরকারি নীতি, আর্থিক সাক্ষরতা, অবকাঠামো এবং স্থানীয় উদ্যোগের মতো বিভিন্ন কারণের ভারতীয় রাজ্যগুলি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। আর ২০২৫ সালের আগস্ট মাঝে UPI-এর মাধ্যমে দেশের শীর্ষ রাজ্যগুলিতে UPI লেনদেনের পরিমান, রাজ্যগুলির নাম এবং তালিকায় তাদের স্থান উল্লেখ করা হল। –

ব্যাংকরাজ্যের নামমোট লেনদেন
১.মহারাষ্ট্র১,৯৮৫.৮৪ মিলিয়ন ডলার
২.কর্ণাটক১,০৭৭.৭৬ মিলিয়ন ডলার
৩.উত্তরপ্রদেশ১,০৫৯.৪০ মিলিয়ন ডলার
৪.তেলেঙ্গানা৮০৩.৯৮ মিলিয়ন ডলার
৫.তামিলনাড়ু৭৯৯.২৪ মিলিয়ন ডলার
৬.অন্ধ্রপ্রদেশ৫৫১.৪৮ মিলিয়ন ডলার
৭.রাজস্থান৫৪১.৩৯ মিলিয়ন ডলার
৮.গুজরাট৫১৫.১৫ মিলিয়ন ডলার
৯.দিল্লি৪৮৭.২৮ মিলিয়ন ডলার
১০.পশ্চিমবঙ্গ৪৩৬.১৫ মিলিয়ন ডলার
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading