buzywithinfoBuzy With Info
Everything About Business
Wealth

কেবল বিলিয়নেয়ার বা ব্যবসায়ি নন, ভারতীয় প্রযোজকদের সম্পত্তির পরিমাণ শুনলে হবেন অবাক! সম্পদের দিক থেকে দেশের শীর্ষ দশ প্রযোজক কারা? না জানলে চোখ রাখুন রিপোর্টে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় ব্যবসায়ি এবং তাদের সম্পদের পরিমাণ দেশের অগ্রগতিতে মূখ্য ভূমিকা পালন করেছে। তবে একথা সত্য যে কেবল পণ্য ব্যবসায়ী নয়, প্রতিটি ক্ষেত্রের ব্যবসায়িরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমান ভাবে সাহায্য করছেন। তবে যখন আমরা ফ্লিম বা সিনেমার কথা ভাবি তখন প্রথমেই অভিনেতা-অভিনেত্রীর কথা মাথায় আসে। তবে প্রত্যেকটি সফল ফিল্মের পেছনে পরিচালকের সাথে থাকেন চলচ্চিত্র প্রযোজক (Producers)। সিনেমা তৈরি থেকে বক্স অফিসের ঝুঁকি, সবকিছুই সামলান তারা। অর্থাৎ চিত্রনাট্যকে সিনেমায় রূপান্তর করে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া দায়িত্বে কেবল প্রযোজকরাই থাকে। 

11

আসুন তবে ভারতের শীর্ষ দশ ধনী চলচ্চিত্র প্রযোজকের নাম, সম্পত্তির পরিমাণ এবং তাদের সাম্রাজ্য গড়ে তোলার কাহিনী বিষয় জেনে নেওয়া যাক। –

  1. কালানথি মারান:  ভারতের সবচেয়ে ধনী চলচ্চিত্র প্রযোজক হলেন সান গ্রুপের মালিক কালানথি মারান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০,৪০০ কোটি টাকা। সান পিকচার্সের সাথে মারান এনথিরান, পেত্তা এবং কেলারের মতো মেগা তামিল হিট ফিল্মের প্রযোজনা করেছেন।
  1. রনি স্ক্রুওয়ালা:  রনি UTV মোশন পিকচার্সের প্রতিষ্ঠাতা। অবশ্য তিনি ডিজনির কাছে ১বিলিয়ন ডলারে বিক্রি করেছেন। বর্তমানে রনির নতুন ভেঞ্চার হলো RSVP মুভিস। যা আমাদের উরি (Uri) এবং কেদারনাথ (Kedarnath)-এর মতো সিনেমা উপহার দিয়েছে। আর রনি স্ক্রুওয়ালা ১২,৮০০ কোটি টাকার মালিক।
  1. আদিত্য চোপড়া:  ৭,৫০০ কোটি টাকার মালিক এবং যশ রাজ (Yash Raj) ফিল্মের কর্ণধার আদিত্য চোপড়া বলিউডকে সেরা বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন। তিনি ফিল্ম মেকিং এবং ডিস্ট্রিবিউশন, উভয় ক্ষেত্রেই দক্ষ। 
  1. আরজান অ্যান্ড কিশোর লুল্লা:  ইরোস ইন্টারন্যাশনালের পেছনের মতিষ্ক লুল্লা ব্রাদার্স বলিউড এবং আঞ্চলিক (regional) চলচ্চিত্রকেই সমর্থন করেছেন। ২০২৫ সালে তাদের সম্পত্তির পরিমাণ ৭,৪০০ কোটি টাকা। 
  1. করণ জোহর:  ধর্মা (Dharma) প্রোডাকশনের পেছনের বড় অবদান করণ জোহরের। স্টাইলিশ ব্লকবাস্টার, চলচ্চিত্র বা ফিল্ম এবং মিডিয়া জুড়ে তার প্রভাব রয়েছে গুরুত্বপূর্ণ। করণ জোহরের মোট সম্পত্তির পরিমাণ ১,৭০০ কোটি টাকা। 
  1. গৌরী খান:  শাহরুখ খানের সাথে গৌরী খানও রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সহ প্রতিষ্ঠাতা। প্রডাকশন হাউসটি রইস (Raees) এবং চেন্নাই এক্সপ্রেসের হিট ছবি প্রদান করেছে। SRK বাদে একা গৌরী খান ১,৬০০ কোটি টাকার মালকিন। 
  1. আমির খান:  অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং প্রযোজনায় অবদান রাখছেন আমির খান। তিনি নিজের প্রোডাকশনের মাধ্যমে তারে জমিন পর (Taare Zameen Par) এবং দঙ্গঁল (Dangal)-এর মতো ক্রিটিকালি এক্লেইমড ফিল্ম তৈরি করেছেন। প্রযোজনা ক্ষেত্রে আমিরের সম্পত্তির পরিমাণ ১,৫০০ কোটি টাকা। 
  1. ভূষণ কুমার:  টি-সিরিজের প্রধান হিসেবে ভূষণ কুমার মিউজিক এবং ফিল্মের ক্ষেত্রে নিজেকে একটি বিশ্বব্যাপী পাওয়ার হাউসে পরিণত করেছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১,৪০০ কোটি টাকা। 
  1. সাজিদ নাডিয়াডওয়ালা:  নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং ,১০০ কোটি টাকার মালিক সাজিদ কিক (Kick) এবং বাঘির (Baaghi) মতো হিট ফিল্মের জন্য পরিচিত। 

একতা কাপুর:  ডেইলি সোপ থেকে শুরু করে সিনেমা, একতা কাপুরের নেতৃত্বে বালাজি টেলিফিল্ম তাকে TV এবং ফিল্মের একজন জায়েন্ট করে তুলেছে। একতার সম্পত্তির পরিমাণ ১,০৩০ কোটি টাকা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading