buzywithinfoBuzy With Info
Everything About Business
Job

২০২৫ সালে ভারতীয় কোম্পানিগুলিতে অ্যাভারেজ স্যালারি হাইক ৯.৪% হতে পারে; রিপোর্ট অনুসারে ই-কমার্স ১০.৫% বৃদ্ধির সাথে নেতৃত্ব দেবে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আর্নস্ট অ্যান্ড ইয়ং গ্লোবাল লিমিটেড (EY) ফিউচার অফ পে রিপোর্ট অনুসারে, ভারতের ফর্মাল সেক্টর বা ইন্ডিয়া ইনকর্পোরেটেড ২০২৫ সালে গড় বেতন ৯.৪% বৃদ্ধির উইটনেস (সাক্ষী) হতে চলেছে। ২০২৪ সালে এই বৃদ্ধির পরিমাণ ছিল ৯.৬%। প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জনের মধ্যে ৬ জন ভারতীয় নিয়োগকর্তা আগামী তিন বছরে কর্মচারীদের রিওয়ার্ড এবং কম্পনশেসন কৌশলের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার এক্সপ্লোর করতে চান। পাশাপাশি ভারতীয় কোম্পানিগুলি ২০২৫ সালে গড়ে ৯.৪% বেতন বৃদ্ধির সাক্ষী হতে চলেছে। যা ২০২৪ সালের রেকর্ড ৯.৬% থেকে সামান্য কম।

6 2

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে কোম্পানিগুলি ২০২৮ সালের মধ্যে AI-চালিত প্রেডিক্টিভ অ্যানাল্যাইটিকস এবং রিয়েলটাইম স্যারালি অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করতে প্রস্তুত। আর ম্যানুয়াল বেতন বেঞ্চমার্কিং এবং ফিক্সড ইনসেনটিভ মডেলের বর্তমান পদ্ধতি থেকে পরিবর্তিত হবে। যে কারণে ব্লেকচেইন এবং স্মার্ট চুক্তিগুলি নিরাপদ, সিকিওর এবং অটোম্যাটেড (স্বয়ংক্রিয়) স্যালারি প্রসেসিংয়ের জন্য, বিশেষ করে আন্তঃসীমান্ত (Cross-border) ক্ষতিপূরণের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে।

EY-এর ফিচার পে-রিপোর্টে যা যা হাইলাইট করা হয়েছে, তা হলো:

  • ডিজিটাল বাণিজ্যের ক্রমবর্ধমান বৃদ্ধি, প্রযুক্তিগত অগ্রগতি এবং কনজিমায় ব্যয় বৃদ্ধির ফলে ভারতের ই-কমার্স খাতে ২০২৫ সালে সর্বোচ্চ ১০.৫% বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 
  • ডিজিটাল ট্রানজেকশন এবং অটোমেশনে অব্যাহত বিনিয়োগের কারণে, এই ক্যালেন্ডার বছরে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC)-এর বেতন ১০.২% হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে, যা ২০২৪ সালে ১০% ছিল।

তবে, অটোমেশন, কোস্ট অপ্টিমাইজেশন এবং নিয়োগের ধীর গতির কারণে IT এবং IT-বেসড পরিষেবা খাতে বেতন বৃদ্ধির হার ধীরগতি লক্ষ্য করা যাচ্ছেIT খাতে বেতন ২০২৫ সালে ৯.৬% হবে বলে আশা করা হচ্ছে, যা ২০২৪ সালে ৯.৮% ছিল। অন্যদিকে IT-বেসড পরিষেবা খাতে বেতন ২০২৪ সালে ৯.২% থেকে চলতি বছরে ৯%-এ নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading