buzywithinfoBuzy With Info
Everything About Business
EPFO

বড় স্বস্তি চাকরিজীবীদের জন্য! নতুন EPFO অ্যাপে UPI-এর মাধ্যমে PF টাকা তোলা যাবে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO খুব শীঘ্রই তাদের সদস্যদের জন্য এক বড় ডিজিটাল সুবিধা আনতে চলেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, একটি নতুন EPFO মোবাইল অ্যাপ চালু করার প্রস্তুতি চলছে, যার মাধ্যমে সদস্যরা সরাসরি UPI ব্যবহার করে নিজেদের EPF বা PF-এর টাকা তুলতে পারবেন। বর্তমানে PF টাকা তুলতে হলে অনলাইন ক্লেম ফাইল করা, নথি যাচাই এবং ব্যাংকে টাকা পৌঁছাতে বেশ কিছুদিন সময় লাগে। নতুন অ্যাপ চালু হলে এই দীর্ঘ প্রক্রিয়ার অনেকটাই সহজ হয়ে যাবে। 

9

রিপোর্ট বলছে, নতুন অ্যাপে সদস্যরা নিজেদের PF ব্যালেন্স দেখতে পারবেন, কতটা টাকা তোলার যোগ্য তা জানতে পারবেন এবং তারপর UPI পিন ব্যবহার করে সঙ্গে সঙ্গেই টাকা তোলার অনুরোধ অনুমোদন করতে পারবেন। এই ব্যবস্থার মাধ্যমে PF-এর টাকা সরাসরি সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ঠিক যেমন UPI দিয়ে অন্য যেকোনো ডিজিটাল পেমেন্ট করা হয়। এতে করে জরুরি প্রয়োজনে যেমন চিকিৎসা, শিক্ষা বা পারিবারিক খরচের জন্য PF-এর টাকা পাওয়া অনেক দ্রুত হবে।

তবে অবসর সঞ্চয় সুরক্ষিত রাখতে EPFO কিছু নিয়মও রাখতে পারে। রিপোর্ট অনুযায়ী, মোট PF ব্যালেন্সের একটি অংশ “ফ্রোজেন” বা অক্ষত রাখা হতে পারে। যাতে দীর্ঘমেয়াদে অবসরকালীন সঞ্চয়ে কোনও প্রভাব না পড়ে। শুধুমাত্র নির্দিষ্ট অংশই UPI-এর মাধ্যমে তোলার অনুমতি মিলবে। নতুন এই EPFO অ্যাপটি ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ডামি অ্যাকাউন্ট ব্যবহার করে সিস্টেম পরীক্ষা করা হচ্ছে বলেও খবর। যদিও UPI-এর মাধ্যমে একবারে সর্বোচ্চ কত টাকা তোলা যাবে বা দৈনিক সীমা কত হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading