বন্ধ হয়ে গেলো 77 বছরের পুরনো ব্রিটানিয়ার কারখানা। সোমবারই সেই ঘোষণা করেছে Britannia industries। কলকাতায় ব্রিটানিয়ার তারাতলা কারখানার সকল স্থায়ী শ্রমিকদের স্বেচ্ছাবসর দেওয়া হয়েছে এবং তাঁরা তা গ্রহণ করেছেন বলে খবর। Britannia industries লিমিটেডের একজন কর্মকর্তা দাবি করেছেন, তারাতলা ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় Britannia industries-র ব্যবসায়িক কার্যক্রমে বার্ষিক উৎপাদন ও আয়ে কোনও প্রভাব পড়বে না।
ব্রিটানিয়ার প্রাচীনতম বিস্কুট উৎপাদন ইউনিটগুলির মধ্যে একটি হলো তারাতলা প্ল্যান্ট। সাত দশকেরও বেশি সময় ধরে চলছিল ব্রিটানিয়ার এই কারখানা। ইতিপূর্বে মুম্বই এবং চেন্নাইয়ের পুরনো কারখানাও বন্ধ করেছে ব্রিটানিয়া কোম্পানি। কেন তারাতলার কারখানাটি বন্ধ করা হচ্ছে, এই নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ওই বিস্কুট কোম্পানি। তবে সূত্রের খবর, এই পুরনো কারখানাটি চালিয়ে যাওয়া এখন আর্থিক ভাবে সংস্থার পক্ষে লাভজনক নয়।
সরকারি প্রকল্পের কোর্স
ব্রিটানিয়া থেকে একটি স্টক এক্সচেঞ্জ ফাইলিং বলেছে, “কোম্পানির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের কলকাতার তারাতলাতে অবস্থিত কারখানায় শ্রমিকদের দেওয়া একটি স্বেচ্ছাবসরের স্কিম, কোম্পানির উল্লিখিত কারখানার সমস্ত স্থায়ী শ্রমিকরা গ্রহণ করেছেন।” কিন্তু, স্থায়ী কর্মচারীরা তো স্বেচ্ছাবসর পাবেন, সংস্থার প্রায় আড়াইশো অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ কী? তাঁরা আদৌ কোনও সহযোগিতা পাবেন কিনা, এই নিয়ে সন্দেহ রয়েছে।

কোম্পানি জানিয়েছে, কলকাতার তারাতলার কারখানার প্রায় 120 জন স্থায়ী কর্মী ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ কর্তৃক প্রস্তাবিত ক্ষতিপূরণ -সহ স্বেচ্ছাবসর স্কিম (ভিআরএস) গ্রহণ করেছেন। তবে তারাতলার কারখানাটি বন্ধ হয়ে গেলেও, সেটি এবার থেকে ব্রিটানিয়া কোম্পানি গোডাউন হিসেবে ব্যবহার করবে। সেখানে চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করবেন বলে জানা গিয়েছে।
Article By – আস্তিক ঘোষ





