buzywithinfoBuzy With Info
Everything About Business
GSl

মেটা, গুগল নাকি টেসলা! কোন কোম্পানির কর্মীরা পান সবচেয়ে বেশি বেতন?

মেটা, গুগল, এনভিডিয়া, মাইক্রোসফট, অ্যাপল, টেসলা বা অ্যামাজন, জানেন কোন কোম্পানি সব থেকে বেশি salary দিয়ে থাকে তার কর্মচারীদের? বিশ্বের বৃহত্তম অর্থনীতির পিঠস্থান হল আমেরিকা। মার্কেট ক্যাপ এর দিক থেকে বিশ্বে শীর্ষ 10টি কোম্পানির আটটি অবস্থিত আমেরিকাতে। Magnificent 7-এর মধ্যে রয়েছে মেটা, গুগল এর প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট, এনভিডিয়া, মাইক্রোসফ্ট, অ্যাপেল, টেসলা এবং আমাজন।

4

আমেরিকায় গড় বার্ষিক salary হলো 60 হাজার ডলার। কিন্তু ম্যাগনিফিসেন্ট 7-এ অন্তর্ভুক্ত বেশিরভাগ কোম্পানির কর্মচারীদের গড় বার্ষিক salary তার থেকে অনেক বেশি। হিসেব বলছে, কর্মচারীদের বেতন দেওয়ার পরিমাণের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা প্ল্যাটফর্ম। মার্ক জুকারবার্গের নেতৃত্বাধীন এই কোম্পানির কর্মীদের গড় বার্ষিক বেতন 379 হাজার ডলার

সরকারি প্রকল্পের কোর্স

দ্বিতীয় স্থানে রয়েছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। তাদের কর্মচারীদের বার্ষিক বেতন ৩১৬ হাজার ডলার। 267 হাজার ডলার বেতন দেওয়া এনভিডিয়া রয়েছে তৃতীয় স্থানে। এরপর চতুর্থ স্থানে মাইক্রোসফ্ট (194 হাজার ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছে অ্যাপল (94 হাজার ডলার)। সেদিক থেকে টেসলা এবং অ্যামাজন কর্মীদের গড় বেতন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গড় বেতনের থেকে যথেষ্ট কম।

Salary

টেসলায় মেডিয়ান এমপ্লয়ীদের বেতন 46 হাজার ডলার এবং অ্যামাজনে 36 হাজার ডলার। তবে সর্বোচ্চ বেতনভোগী সিইও হিসেবে প্রথম স্থানে রয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। গত বছর তাঁর বেতন ছিল বার্ষিক 63 মিলিয়ন ডলার। অ্যামাজনের অ্যান্ডি জ্যাসি গত বছর 140 মিলিয়ন ডলার বেতন পেয়েছিলেন। যদিও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টেসলার সিইও এলন মাস্ক।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading