কোভিডের পর থেকে IT সংস্থাগুলিতে মন্দা চলছিল। প্রচুর কর্মী ছাঁটাই চলেছিল সংস্থাগুলিতে। মূলত অভ্যন্তরীণ খরচ কমানোর জন্যই IT সংস্থাগুলি এই সীদ্দান্ত নিতে বাধ্য হয়েছিল। যার চলতে ভারত সহ সারা বিশ্বের ২ লক্ষের বেশি কর্মী কাজ হারিয়েছেন। এবার শোনা যাচ্ছে ভারতের এক IT সংস্থা ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করতে চলেছে। যা এই সময় দাঁড়িয়ে বড় খুশির খবর। সাথে এও জানা যাচ্ছে যে, সংস্থায় ৪ লাখেরও বেশি কর্মীকে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষণ দেওয়া হবে।
টাটা কনসালট্যান্সি সার্ভিসেস বা TCS জানিয়েছে, ইতিমধ্যে কর্মী নিয়োগের কাজ শুরু হয়ে গেছে। জুন ত্রৈমাসিকে সংস্থা ৫,৪৫২ জন কর্মীকে নিয়োগ করেছে। যার পরে টাটা গ্রুপের এই সংস্থার মোট কর্মীর সংস্থা দাঁড়িয়েছে ৬,০৬,৯৯৮ জন। আর এই কর্মী নিয়োগ ২০২৪-২৫ অর্থবছরে শেষ পর্যন্ত চলবে বলে। IT সংস্থা TCS জানিয়েছে, চলতি অর্তবছরের শেষে সংস্থার মোট কর্মী সংখ্যা ৬ লাখ জন দাঁড়াবে।
ফ্রেশারদের নিযুক্ত করার পেছনে TCS- এর মূল উদ্দেশ্য হলো যুব বা তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI- এর বিষয় ট্রেন করা। সাথে ডেভেলপমেন্ট প্রগ্রাম স্কিল শেখানো। সাথে চাকরির নতুন সংস্থান তৈরিতে দেশকে সাহায্য করা। যার দরুণ প্রযুক্তি তথা চাকরি জগতেও বড় বদল আসবে। এছাড়াও জানা যাচ্ছে যে, ভাল পারফর্মকারী কর্মীদের ১০-১২% ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য কর্মীরাও ৪.৫% থেকে ৭% পর্যন্ত ইনক্রিমেন্ট প্রদান করা হয়েছে।
Article By – সুনন্দা সেন






