Article By – সুনন্দা সেন

৩,৬০০ জন কর্মী ছাঁটাই করার মাত্র এক সপ্তাহের পরে মেটা (Meta) তার শীর্ষ নির্বাহীদের বা এক্সিকিউটিভদের বেতনে বড় অঙ্কের বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। কর্পোরেট ফাইলিং অনুসারে, কোম্পানিটি তাদের মূল বেতনের ২০০% পর্যন্ত এক্সিকিউটিভ বোনাস বৃদ্ধি করেছে। যা আগের ৭৫% বোনাসের দ্বিগুণেরও বেশি। এই সিদ্ধান্তটি ১৩ ফেব্রুয়ারি, ২০২৫-এ মেটা কম্পোনসেশন, নমিনেটিং এবং গভর্নান্স কমিটি দ্বারা অনুমোদিত হয়েছিল বলে জানা যাচ্ছে। অবশ্য সদ্য প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, নতুন বোনাস কাঠামোতে CEO মার্ক জুকারবার্গ অন্তর্ভুক্ত নেই।
মেটার বোর্ড যুক্তি সহ জানিয়েছে, বৃদ্ধি আগে এক্সিকিউটিভদের জন্য টার্গেট টোটাল ক্যাশ কম্পেনসেশন ছিল অন্যান্য প্রধান প্রযুক্তি সংস্থাগুলিতে একই পদে অধিষ্ঠিত এক্সিকিউটিভদের টোটাল ক্যাশ কম্পেনসেশনের ১৫%-এর সমান বা তার নীচে। আর এই বৃদ্ধিপর মেটা কর্তৃক বলেছে, CEO বাদে এক্সিকিউটিভ অফিসারদের জন্য টার্গেট টোটাল ক্যাশ কম্পোনসেশন পিয়ার গ্রুপ টার্গেট ক্যাশ কম্পেনসেশনের ৫০%-এ পড়ে। কোম্পানি আরও বলেছে যে শীর্ষ ট্যালেন্টদের ধরে রাখা এবং কম্পিটেটিভ স্যালারি বজায় রাখার জন্য এই বৃদ্ধির প্রয়োজন ছিল। তবে মেটা নানান প্রশ্নের সম্মুখীনও হয়েছে।
কারণে মেটা বিশ্বব্যাপী প্রায় ৫% কর্মীদের ছাঁটাই করার পরপরই ঘোষণাটি করে। অবশ্য ছাঁটাইয়ের পরেও মেটা ভারতের বেঙ্গালুরুতে বিশেষ করে তার প্রেজেন্স বৃদ্ধি করছে। কোম্পানিটি শহরের ৪১টি ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। যাদের কাজ হবে ডেটা সেন্টারগুলিতে সফ্টওয়্যার ডেভেলপ করা, মেশিন লার্নিং এবং চিপ ডিজাইন। যা ভারতে একটি ইঞ্জিনিয়ারিং হাব তৈরির প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে। আর বেঙ্গালরের অফিসটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেন্দ্র হবে বলেও জানা যাচ্ছে। আর এই বোনাস ইন্ডাস্ট্রির স্ট্যান্ডারের তুলনায় অনেক কম বলেও জানানো হয়েছে।




