buzywithinfoBuzy With Info
Everything About Business
imf

শুল্ক সংক্রান্ত অস্থিরতা কাটিয়ে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে! ২০২৫ সালে ভারতের বৃদ্ধির লক্ষ্যমাত্রা আবার বাড়লো IMF

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF ভারতের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেছে। সংস্থাটি ২০২৫ সালের জন্য ভারতের GDP বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭.৩% করেছে। বৈশ্বিক বাণিজ্যে শুল্ক বৃদ্ধি ও ভূ-রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ধীরে ধীরে কাটিয়ে উঠছে বিশ্ব অর্থনীতি। সাথে এই প্রেক্ষাপটেই ভারতের প্রবৃদ্ধি নিয়ে ইতিবাচক মূল্যায়ন করল IMF। মুদ্রা তহবিলের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে শুল্ক বৃদ্ধি ও বাণিজ্য নীতিতে বাড়াবাড়ির কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এখন সেই ট্যারিফ জনিত ধাক্কা অনেকটাই সামলে উঠছে বিশ্ব বাজার।

July 18 New in article ads By Sir

ভারতের ক্ষেত্রে IMF বলছে, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, সরকারি মূলধনী ব্যয়, পরিষেবা খাতের ভালো পারফরম্যান্স এবং স্থিতিশীল আর্থিক ব্যবস্থা অর্থনৈতিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে পরিকাঠামো নির্মাণ, ডিজিটাল পরিষেবা এবং উৎপাদন খাতে সরকারের জোরালো পদক্ষেপ ভারতের প্রবৃদ্ধি সহায়তা প্রদান করছে। IMF মনে করছে, মূল্যস্ফীতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকা এবং আর্থিক নীতিতে স্থিতিশীলতা বজায় থাকায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। 

IMF-এর রিপোর্ট অনুযায়ী, বড় অর্থনীতিগুলির মধ্যে ভারতই ২০২৫ সালে দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলির একটি হতে চলেছে। যদিও ভবিষ্যতে ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানির দাম বৃদ্ধি এবং নতুন করে বাণিজ্য বাধা তৈরি হলে ঝুঁকি থেকে যাবে। তবুও ভারতের অভ্যন্তরীণ বাজার ও নীতিগত স্থিতিশীলতা এই ধাক্কা সামলাতে সক্ষম বলে মনে করছে সংস্থাটি।অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, IMF-এর এই পূর্বাভাস বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়াতে পারে। পাশাপাশি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পোৎপাদন এবং ভোক্তা ব্যয়ের ওপর এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading