buzywithinfoBuzy With Info
Everything About Business
Mango

২০ বছর পর ভারতীয় আম নিয়ে প্রশ্ন তুললো জাপান! আমদানি বন্ধের সীদ্ধান্তে নতুন উদ্বেগ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দীর্ধ দুই দশক ধরে চলা ভারতীয় আম রপ্তানিতে এবার বড় ধাক্কা দিল জাপান (Japan)। সম্প্রতি ভারতীয় আমের একটি চালান নিয়ে আপত্তি তোলার পর আমদানি প্রক্রিয়ায় কড়াকড়ি বাড়িয়েছে জাপান। এর ফলে রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে মহারাষ্ট্র ও উত্তর ভারতের আম ব্যবসায়ীদের মধ্যে। রপ্তানিকারকদের দাবি, জাপানের এই সিদ্ধান্ত শুধু মান নিয়ন্ত্রণের বিষয় নয়, বরং এর পছনে ‘মনোপলি’ বা নির্দিষ্ট কিছু সংস্থাকে সুবিধা দেওয়া অভিযোগও উঠেছে।

8 3

জাপানের মতে, এত বছর ধরে যে পদ্ধতিতে আম রপ্তানি হয়েছে হঠাৎ করে নতুন বাধা তৈরি হওয়ায় ছোট ও মাঝারি রপ্তানিকারকরা সমস্যায় পড়বেন। রপ্তানিকারকদের একাংশের বক্তব্য, বর্তমানে কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রের মাধ্যমেই জাপানের জন্য আম প্রসেসিং ও রিসার্চ করা হয়। ফলে বাজারে প্রতিযোগীতা কমে যাচ্ছে এবং অনেক ব্যবসায়ী সুযোগ পাচ্ছে না। তাই তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করার এবং জাপানের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার। 

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা ভারতের কৃষি রপ্তানির জন্য একটি সতর্কবার্তা। আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে শুধু উৎপাদন নয়, মান নিয়ন্ত্রণ, ট্রেসেবিলিটি এবং আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে রপ্তানি ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর দাবিও উঠছে। অন্যদিকে, কেন্দ্র সরকার পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে। বাণিজ্য ও কৃষি মন্ত্রক জাপানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে যাতে ভারতীয় আমের রপ্তানি পুরোপুরি ক্ষতিগ্রস্ত না হয়। এমনিও জাপানে আলফানসো ও কেসর জাতের আম যায়। আর জাপানের বাজারে ভারতীয় আমের চাহিদা বরাবরই বেশি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading