buzywithinfoBuzy With Info
Everything About Business
Donald trump

ভেনেজুয়েলার তেলের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের! ভারতের ঝুঁকি কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২৪ মার্চ, ২০২৫ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ভেনেজুয়েলা থেকে তেল ও গ্যাস ক্রয় করবে এমন দেশগুলির উপর ২৫% শুল্ক আরোপ করা হবে। এই পদক্ষেপ ভারত ও চীন সহ এশিয়ান বাজারগুলিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। একই সাথে বৃদ্ধি পেতে পারে বিশ্বব্যাপী বাণিজ্য অনিশ্চয়তাও। ট্রাম্প স্বাক্ষরিত অর্ডারে বলা হয়েছে যে, এই শুল্ক ২ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হবে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্রেতা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর এই আদেশের দ্বারা প্রভাবিত দেশগুলির উপর ২৫% এক বছরের জন্য আরোপিত থাকবে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সীদ্ধান্ত নিলে যে কোনো দেশ এর প্রভাব থেকে রেহাত পেতে পারে।

7 3

এই শুল্ক ভারত ও চীনের জন্য অর্থনৈতিক অনিশ্চিয়তার পরিস্থিতি ডেকে আনতে পারে। কারণ উভয় দেশই ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের প্রধান আমদানিকারক। ভেনেজুয়েলা এই দুই দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্পেনের জন্য একটি গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী। ২০২৩ সালের ডিসেম্বর এবং ২০২৪ সালের জানুয়ারিতে ভারত ছিল ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা। দেশের ডিসেম্বর, ২০২৩-এর আমদানি ছিল প্রতিদিন প্রায় ১৯১,৬০০ ব্যারেল। যা জানুয়ারি, ২০২৪-এ বেড়ে দৈনিক ২৫৪,০০০ ব্যারেলে পৌঁছেছে। ২০২৪ সালের ভারতের ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আমদানির পরিমান ছিল মোট ২২ মিলিয়ন ব্যারেল। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ২,৪০,০০০ ব্যারেল আমদানি করেছে।
ভেনেজুয়াল তার অপরিশোধীত তেলের প্রায় ৫০% ভারতের কাছে রপ্তানি করে। ২০২৫ সালে ভারতের ১.৫% তেল ক্রয় ভেনেজুয়েলার থেকে হয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক ২৫% করের সিদ্ধান্ত মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো কোম্পানিগুলিকে প্রভাবিত করতে পারে। যারা ২০২৩ সালে ল্যাটিন আমেরিকার এই দেশটির থেকে নিষেধ আজ্ঞা শিথীল হওয়ার পর পুনরায় ভেনেজুয়েলা অপরিশোধিত তেল আমদানি শুরু করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading