buzywithinfoBuzy With Info
Everything About Business
Post office

মাসে মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগে হয়ে যান লাখপতি! পোস্ট অফিসের কোন স্কিম দিচ্ছে এমন বড় ধামাকা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসেও একাধিক স্কিম রয়েছে বিভিন্ন মেয়াদের জন্য। বিশেষ করে ক্ষুদ্র স্কিমে পাওয়া যায় ভাল রিটার্ণ। তবে তাতে থাকে না ঝুঁকি। আর সকল স্কিমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল রেকারিং ডিপোজিট বা RD স্কিম। আর পোস্ট অফিসের এই স্কিমে খুব অল্প টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার সুযোগও থাকে। সম্প্রতি সেই কাজ আরও দ্রুত সম্পন্ন হওয়ার সুযোগও রয়েছে। কারণ সম্প্রতি কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় স্কিমের হার পরিবর্তন করেছে। 

9

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের সুদের হার ৫ বছরের মেয়াদে পরিবর্তিত হয়ে ৬.৭% হয়েছে। যা আগে ৬.৫% ছিল। তাই এই সুবিধা পেতে আপনিও বিনিয়োগ শুরু করতে পারেন। আর তার জন্য পোস্ট অফিসের যে কোনো শাখায় গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। RD স্কিমে নূন্যতম ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। তবে সর্বোচ্চ বিনিয়োগ সীমা নির্ধারিত নেই। ৫ বছর মেয়াদের হলেও আপনি চাইলে বিনিয়োগ ৩ বছর হওয়ার পর রিডিম করতে পারেন। 

এবার চলুন দেখে নেওয়া যাক লাখপতি কীভাবে হবেন? যদি কোনো ব্যক্তি পোস্ট অফিসের RD স্কিমে মাসিক ৫০০০ টাকা জমা করা শুরু করেন। তাহলে রেকারিং ডিপোজিট ক্যালকুলেশন অনুসারে ওই ব্যক্তিটি ৩,০০,০০০ টাকা জমা করবে। এর উপর ৬.৭% হারে সুদ পেলে ব্যক্তিটি ৫৬,৮৩০ টাকা সুদ পাবেন। পাঁচ বছর পর দেখা যাবে ব্যক্তিটি মোট ৩,৫৬,৮৩০ টাকার মালিক। 

New in article ads By Sir 1

এছাড়া RD স্কিম থেকে ঋণ নেওয়াও যায়। তবে সেই সুবিধা চালু হয় বিনিয়োগের একবছর পর থেকে। বিনিয়োগকারীরা যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেন তার ৫০% অর্থ ঋণ হিসেবে পেতে পারেন। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading