buzywithinfoBuzy With Info
Everything About Business
GDP

নতুন GDP সিরিজে বড় বদল আসছে; মুদ্রাস্ফীতি মাপার পদ্ধতি বদলালে আরও নির্ভুল হবে ভারতের প্রবৃদ্ধির হিসাব

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের অর্থনৈতিক পরিসংখ্যান ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে কেন্দ্র সরকার। মিনিস্ট্রি অফ স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রামার ইনপ্লিমেশন বা মোম্পি নতুন GDP সিরিজ তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে দেশের GDP গণনার সময় ব্যবহৃত মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সমন্বয়ের পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের লক্ষ্য হলো দেশের প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধির ছবি আরও পরিস্কার ও আন্তর্জাতিক মাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। 

8 3

GDP সাধারণত নামমাত্র ও বাস্তব — এই দুইভাবে দেখা হয়। নমিনাল GDP বর্তমান দামে উৎপাদনের মোট মূল্য দেখায়, আর বাস্তব জিডিপি মুদ্রাস্ফীতির প্রভাব বাদ দিয়ে প্রকৃত প্রবৃদ্ধি বোঝায়। এই রিয়েলাস্টিক GDP বের করার জন্য যে ইনফ্লেশন সমন্বয় বা ডিফ্লেটর ব্যবহার করা হয়, সেটিই এখন নতুনভাবে সাজানোর পরিকল্পনা চলছে। বর্তমানে ভোক্তা মূল্যসূচক ও পাইকারি মূল্যসূচকের একটি মিশ্র পদ্ধতি ব্যবহৃত হলেও বহু বিশেষজ্ঞ মনে করেন, এই পদ্ধতি সব খাতের প্রকৃত মূল্য পরিবর্তন পুরোপুরি প্রতিফলিত করতে পারে না। আর নতুন সিরিজে যে পরিবর্তনগুলি আসবে সেগুলি হলো, 

  • বিভিন্ন খাতের জন্য আরও সূক্ষ্ম ও পণ্যভিত্তিক মূল্যসূচক ব্যবহার করা হবে
  • পরিষেবা খাত, ডিজিটাল অর্থনীতি এবং নতুন ভোক্তা ব্যয়ের তথ্য বেশি গুরুত্ব পাবে
  • যেখানে বিশদ তথ্য পাওয়া যাবে না, সেখানে সীমিতভাবে পুরনো ডিফ্লেটর ব্যবহার হবে

অর্থাৎ, একক বা গড় ইনফ্লেশন ধরার বদলে খাতভিত্তিক বাস্তব মূল্য পরিবর্তন ধরে GDP হিসাব করা হবে। এতে ভবিষ্যতে GDP- এর সংখ্যায় অস্বাভাবিক ওঠানামা কমতে পারে। এই সংস্কারের অংশ হিসেবে GDP- র নতুন বেস ইয়ার ২০২২-২৩ করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি ভোক্তা মূল্যসূচকের নতুন সিরিজও আসতে পারে, যেখানে আধুনিক খরচের ধরণ — যেমন অনলাইন পরিষেবা, ডিজিটাল সাবস্ক্রিপশন, নতুন প্রযুক্তি-নির্ভর ব্যয় অন্তর্ভুক্ত করা হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading