BSNL এবং MTNL- এর ব্যবসা পুনরুজ্জীবনের জন্য ২০১৯ সালে কেন্দ্র সরকার প্রথম ৬৯,০২১ কোটি টাকার আর্থিক প্যাকেজ অনুমোদন করেছিল। তারপর ২০২২ সালে দুটি সংস্থাকে পুনরুজ্জীবন করতে সরকার আরও ১.৬৪ লক্ষ কোটি টাকার অনুমোদন করেছিল। এই বিপুল পরিমাণ ঋণ এখনো পর্যন্ত মেটানো সম্ভব হয়নি টেলিকম সংস্থা দুটির বলে জানা যাচ্ছে। তাই কেন্দ্র সরকার এবং সংস্থা দুটি তাদের সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে এখন প্রথম নয়, ২০১৯ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় BSNL ও MTNL- এর বাড়তি জমি/বাড়ি বিক্রির প্রস্তাব আনা হয়ে ছিল। দুই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার বেশিরভাগ সম্পত্তিই প্রাইম লোকেশনে রয়েছে। যার কারণে তার মূল্যও অনেক বেশি। এই বিষয়টি মাথায় রেখে কেন্দ্র সরকার সরাসরি বিক্রি করার জন্য BSNL ও MTNL এর প্রায় ৬০০ জমি ও বাড়ি চিহ্নিত করেছে। যা বিক্রি করে সরকার ২০ হাজার কোটি টাকার বেশি পেতে পারে বা সরকারের আয় হতে পারে। আর তার মাধ্যমে দুটি সংস্থা ঋণের ভার মেটালে সাথে মূলধন যোগ করতেও পারবে।
সরকারি প্রকল্পের কোর্স
৬০০ টির মধ্যে কেন্দ্র নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি বিক্রির জন্য MTNL- এর ১০০টি সম্পত্তি চিহ্নিত করেছে। অন্যদিকে BSNL- এর ৫৩০ টিরও বেশি সম্পত্তি বিক্রির জন্য চিহ্নিত করেছে। ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট BSNL এবং MTNL- এর যথাক্রমে ১৮,২০০ কোটি টাকা ও ৫,১৫৮ কোটি টাকার সম্পত্তির বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। আর রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা দুটি সরাসরি সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সম্পত্তি বিক্রি করবে বলেই জানা যাচ্ছে।

Article By – সুনন্দা সেন





