সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেশের সিংহাসনে বসেছেন নরেন্দ্র মোদী। যদিও এবারের ভোটে মোদী সংখ্যাগরিষ্ঠতা হারে ভোট পাননি। জোটের সঙ্গে হাত মিলিয়ে তাঁর দল বিজয়ী হয়েছে। গত 4th জুন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) শপথ গ্রহণের দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সান্নিধ্যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
PM Kisan
তাঁর মন্ত্রীসভাতেও কিছু মুখ বদল হয়েছে। কিন্তু অর্থমন্ত্রী হিসেবে জায়গা অটুট রয়েছে নির্মলা সিতারামনের। তৃতীয়বার দেশের শীর্ষ সিংহাসনে বসেই দেশের উন্নতির কাজে লেগে পড়েছেন মোদী বাহিনী। যে যে খাদ রয়েছে, তার প্রলেপ দেওয়ার চেষ্টায় এখন মন্ত্রীবর্গ। সবার প্রথমে কৃষি উন্নতিতে ধ্যান দিয়েছে মোদী সরকার। তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে, নরেন্দ্র মোদির প্রথম সিদ্ধান্ত ছিল যোগ্য কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 17 তম কিস্তি ছেড়ে দেওয়া।
সম্প্রতি, প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কৃষি বিশেষজ্ঞরা দেখা করেছেন। তাঁরা কেন্দ্রীয় বাজেটে পিএম-কিষাণ কিস্তির পরিমাণ বার্ষিক 6,000-8,000 টাকায় বৃদ্ধি করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন। পাশাপাশি তাঁরা বেনিফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে কৃষকদের সমস্ত ভর্তুকি দেওয়ার এবং 2024 সালের বাজেটে কৃষি গবেষণার জন্য অতিরিক্ত তহবিলের দাবি করেছেন।
সরকারি প্রকল্পের কোর্স
এবার জানার বিষয়, কীভাবে যোগ্য কৃষক হিসেবে নিবন্ধন করা যায়?
প্রথম ধাপ, pmkisan.gov.in- ওয়েবসাইটে যেতে হবে
দ্বিতীয় ধাপ, কৃষক কর্ণার বিকল্পে ক্লিক করতে হবে
তৃতীয় ধাপ, নতুন কৃষক নিবন্ধন বিকল্পে ক্লিক করতে হবে
চতুর্থ ধাপ, গ্রামীণ কৃষক নিবন্ধন বা শহুরে কৃষক নিবন্ধন নির্বাচন করতে হবে
পঞ্চম ধাপ, উক্ত আবেদনকারির আধার নম্বর, মোবাইল নম্বরগুলি লিখে রাজ্য এবং Get OTP-এ ক্লিক করতে হবে
ষষ্ঠ ধাপ, OTP পূরণ করে রেজিস্ট্রেশনের জন্য এগিয়ে যেতে হবে
সপ্তম ধাপ, রাজ্য, জেলা, ব্যাঙ্কের বিবরণ এবং ব্যক্তিগত বিবরণের বিশদ লিখতে হবে এবং আধার অনুযায়ী আপনার বিবরণ লিখতে হবে
অষ্টম ধাপ, ‘Submit for Aadhar Authentication’ -এ ক্লিক করতে হবে।
নবম ধাপ, একবার আধার প্রমাণীকরণ সফল হলে, আপনার জমির বিবরণ, আপনার সমর্থনকারী নথিগুলি আপলোড করে সেভ এ ক্লিক করতে হবে।

তবে আবেদনকারির পরিবারের কোনও সদস্য পূর্ববর্তী মূল্যায়ন বছরে আয়কর প্রদানকারী হলে তিনি এই প্রকল্পের অধীনে সুবিধা পাবেন না। মিথ্যা ঘোষণার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার নেওয়া হতে পারে।
Article By – আস্তিক ঘোষ





