কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল অর্থাৎ মঙ্গলবার (২৩জুলাই, ২০২৪) তাঁর সপ্তম বাজেট পেশ করেছেন। যেখানে তিনি একাধিক ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থের বরাদ্দের কথা ঘোষণা করেছেন। ২০২৪-২৫ সালের বাজেটে (Budget) দেশের গ্রামাঞ্চলের উন্নয়ন, অবকাঠামো, কর্মসংস্থান সহ বিশেষ দশটি দিকে ফোকাস করেছে ভারত সরকার। তারমধ্যেই একটি ঘোষণা হল বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ সাপ্লাই করা। আপনার এই সুবিধা অনলাইনে আবেদন করেও পেতে পারেন। তবে চলুন এই বিষয় কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট (Budget) পেশ করার সময় প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা নিয়ে ঘোষণা করেন। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় দেশের ১ কোটি বাড়িতে ৩০০ ইউনিট বিনামূল্যের বিদ্যুৎ সাপ্লাই করা হবে। যার মাধ্যমে সুবিধাভোগীরা প্রায় দুই – তৃতীয়াংশ বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন। এছাড়া যে সকল ব্যক্তিরা এই প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল ইন্সটল করতে চান! তাদের সরকার ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে।
অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে বিদ্যুৎ চাহিদা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে কয়লার জোগান কমছে। এমন অবস্থায় বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রাকৃতিক শক্তি ব্যবহার করতে হবে, সরকারও বাজেটের (Budget) মধ্যে এই বিষয় জনগণকে উৎসাহিত করার চেষ্টা করছে। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুতের সুবিধা পাওয়ার জন্যে আবেদন করতে হবে।–
- প্রথমে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপরে “অ্যাপ্লাই ফর রুফটপ সোলার” অপশানে কিল্ক করতে হবে।
- সামনে রাজ্যের নাম এবং বিদুৎ সংস্থার বিকল্প আসবে সেটি পূরণ করতে হবে।
- এরপরে বিদ্যুৎ গ্রাহক নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেসের জায়গায় আপনার তথ্য ফিলআপ করতে হবে।
- পূরণ হয়ে গেলে গ্রাহক নম্বর বা কনজিউমার নম্বর লিখে লগইন করতে হবে।
- লগইন করার পর যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলি সঠিক ভাবে পূরণ করতে হবে।
- সবার শেষে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে আবেদনটি সাবমিট করতে হবে।
উপরে উল্লেখিত স্টেপ গুলি পূরণ করতে পারলে এবং যে সকল তথ্যের দরকার সেগুলি থাকলে আপনি খুব সহজেই বাড়িতে বসে আবেদন করতে পারবেন। তারপরে আপনিও ৩০০ ইউনিট বিনামূল্যের বিদ্যুৎ প্রাপ্ত ১ কোটি মানুষের মধ্যে একজন হয়ে উঠতে পারেন।
Article By – সুনন্দা সেন






