buzywithinfoBuzy With Info
Everything About Business
Indian Railways

রেল পরিকাঠামোতে গতি আনতে বড় বিনিয়োগ! দক্ষিণ ভারতের ৫৪০ কিমি নতুন রেললাইনের জন্য বরাদ্দ ১০,০২১ কোটি টাকা 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কেন্দ্রীয় সরকার দক্ষিণ ভারতের রেল পরিকাঠামো উন্নয়নে ১০,০২১ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এই অর্থে মোট ৫৪০ কিলোমিটার রেলপথে পাঁচটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্প তৈরি বা সম্প্রসারণ করা হবে। প্রকল্পগুলি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় বাস্তবায়িত হবে। এই প্রকল্পগুলির মূল লক্ষ্য হল ব্যস্ত রেলপথে ট্রেনের চাপ ও যানজট কমানো, যাত্রী ও পণ্য পরিবহণের ক্ষমতা বাড়ানো এবং ট্রেন চলাচল আরও দ্রুত ও নির্ভরযোগ্য করা। 

8 3

যার ফলে শিল্পাঞ্চল, ব্যবসায়িক কেন্দ্র, পর্যটনস্থল এবং গুরুত্বপূর্ণ বাজারগুলির সঙ্গে রেল যোগাযোগ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বিনিয়োগ শুধু যাত্রী পরিষেবার জন্য নয়, পণ্য পরিবহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। নতুন ও অতিরিক্ত ট্র্যাক তৈরি হলে কয়লা, সিমেন্ট, ইস্পাত, পেট্রোলিয়াম পণ্য, সার, খাদ্যশস্য এবং অটোমোবাইলের মতো পণ্য আরও বেশি পরিমাণে রেলের মাধ্যমে পরিবহণ করা সম্ভব হবে। 

সরকারের অনুমোদিত বৃহত্তর প্রকল্পগুলির ফলে বছরে প্রায় ৭৪ মিলিয়ন টন অতিরিক্ত মাল পরিবহণের ক্ষমতা তৈরি হওয়ার কথা। এর সরাসরি প্রভাব পড়তে পারে লজিস্টিক্স খরচ এবং সরবরাহ ব্যবস্থার উপর। রেলে পণ্য পরিবহণ বাড়লে দীর্ঘমেয়াদে সড়ক পরিবহণের উপর চাপ কিছুটা কমতে পারে এবং শিল্প সংস্থাগুলির পণ্য পরিবহণ আরও কার্যকর হতে পারে। পাশাপাশি, রেলপথ সম্প্রসারণের ফলে স্থানীয় ব্যবসা, নির্মাণকাজ এবং কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বিনিয়োগকারীদের জন্যও খবরটি গুরুত্বপূর্ণ। রেল পরিকাঠামোয় এত বড় সরকারি ব্যয় রেলওয়ে নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, ট্র্যাক, সিগন্যালিং এবং রেল-সম্পর্কিত বিভিন্ন সংস্থার ব্যবসার সুযোগ বাড়াতে পারে। আজকের বাজারে এই খবরের পর RVNL, IRCON, IRCTC, টিটাগড় রেল সিস্টেম (Titagarh Rail Systems) এবং IRFC-এর মতো রেল-সম্পর্কিত শেয়ারে ইতিবাচক sentiment দেখা গেছে; কিছু রেল স্টকে প্রায় ৪% পর্যন্ত বৃদ্ধি হয়েছিল। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading