কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ২০২৪-২৫ পেশ করছেন। সংসদ ভবনে দাঁড়িয়ে জানিয়েছেন সাধারণ জনগণের জন্য সহজভাবে কর আরোপের লক্ষ্যে তিনি শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন। তিনি মোবাইল ফোন, মোবাইল চার্জার, সোনা-রুপো এবং সেই সাথে চিংড়ি মাছের খাবারে সম্পূর্ণ শুল্ক (Custom duty) ছাড়ের ঘোষণা করছেন।
বাজেটে শুল্ক বিষয় বক্তব্য রাখার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ভারত তার গুরুত্বপূর্ণ খনিজ বা Critical mineral সরবরাহ চেন উন্নত করতে সক্রিয়ভাবে আন্তর্জাতিক সহযোগিতা অনুসরণ করছে। যার জন্য অস্ট্রেলিয়ার মতো দেশের সাথেও পার্টনারশিপ করেছে। ভারত বেশকিছু গুরুত্বপূর্ণ খনিজের আমদানির উপরে অনেকটা নির্ভরশীল। তারপরেও ২০২৩ সালের ডিসেম্বর অব্দি ভারতের গুরুত্বপূর্ণ খনিজগুলির উপর ৫%-১০% শুল্ক (Custom duty) আরোপ করা হত। তবে অর্থমন্ত্রী ইউনিয়ন বাজেট ২০২৪-২৫ – এ লিথিয়াম, কোবাল্ট, রের আর্থ সহ ২৫টি গুরুত্বপূর্ণ খনিজগুলির কর ছাড়ের ঘোষণা করেছেন।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক সাধারণ জনগণের উদ্দেশ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের শুল্ক সংক্রান্ত বার্তাগুলি হলো:-
- ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে নতুন বাজেটে আরও তিনটি ওষুধের শুল্ক মুক্ত করা হয়েছে।
- মূল্যবান ধাতুর ক্ষেত্রে প্লাটিনামের উপর শুল্ক কমিয়ে ৬.৪% এবং সোনা – রুপোর উপর শুল্ক কমিয়ে ৬% করা হয়েছে।
- সোলার এনার্জি সম্পর্কিত যন্ত্রাংশে শুল্ক বাড়ানো হবে না বলে জানিয়েছেন।
- চিংড়ির খাবারের মৌলিক শুল্ক বা Basic Custom Duty কমিয়ে ৫% করা হবে।
- লিথিয়াম,তামা,কোবাল্ট এবং ২৫টি গুরুত্বপূর্ণ খনিজ শুল্ক থেকে অব্যহতি পাবে বা ছাড় পাবে।
- মোবাইল ফোন এবং চার্জারে শুল্ক কমিয়ে ১৫% করা হবে।
মোবাইল ফোনের এবং চার্জারের যন্ত্রাংশের উপর শুল্ক (Custom duty)হ্রাস করা হয়েছে।
Article By – সুনন্দা সেন






