buzywithinfoBuzy With Info
Everything About Business
Pension

APY VS NPS – পার্থক্য এবং আপনি কোনটা বাছবেন?

বর্তমানে ভারতীয়দের মধ্যে ইনভেস্টমেন্ট নিয়ে সচেতনতা বেড়েছে। তার মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে retirement planning। Retirement-এর গুরুত্ব বোঝার পাশাপাশি বিনিয়োগকারীরা এটাও বুঝেছেন যে, বয়স কম থাকতে থাকতেই retirement planning শুরু করা উচিত। গত বছর জুলাই-আগস্ট মাসে Max Life Insurance-এর IRIS অর্থাৎ India Retirement Index Study জানাচ্ছে, 38% ভারতীয় মনে করেন ৩৫ বছরের কম বয়স থেকে retirement planning শুরু করা উচিত।

এই সার্ভেতে আরও উঠে এসেছে যে, ৫০ বা তার বেশি বয়সি মানুষদের মধ্যে 90% মানুষ সঠিক সময়ে retirement planning না করার জন্য অনুশোচনা করেন। আজ আমরা retirement সংক্রান্ত দুটি সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করব। NPS ও APY।

5 2

Atal Pension Yojana ও National Pension System দুটোই সরকারি বিনিয়োগ প্রকল্প যেখানে subscriber-দের অবসরকালীন সুবিধা দেওয়া হয়। দুটিই সরকারি প্রকল্প ও pension scheme হওয়ায় অনেকে মনে করেন দুটোর মধ্যে বিশাল কোনো পার্থক্য হয়তো থাকবে না। সেই কারণে অবসর প্রকল্প হিসেবে কোনটা বাছবেন তা নিয়ে অনেকেই সিদ্ধান্তে পৌঁছতে পারেন না।

আবার অনেকেরই প্রশ্ন থাকে একসঙ্গে NPS ও APY-তে ইনভেস্ট করা যায় কিনা সেই বিষয়ে, সেটাও আমরা আলোচনা করব। প্রকল্প দুটি সরকারি হলেও, দুটির মধ্যেই বেশ অনেকগুলো উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আমরা দেখব পেনশন স্কিম হিসেবে আপনার কোনটি বেছে নেওয়া উচিত এবং কোন স্কিম থেকে আপনার পেনশন অ্যামাউন্ট বেশি আসবে।

NPS কী? 

NPS বা National Pension System হল Pension Fund Regulatory and Development Authority (PFRDA) দ্বারা নিয়ন্ত্রিত একটি সঞ্চয় প্রকল্প। সংগঠিত এবং অসংগঠিত উভয় ক্ষেত্রের কর্মীরাই NPS-এ অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার invest করা অর্থ বিভিন্ন অ্যাসেট ক্লাস যেমন – equity, government bond, corporate debt এবং alternative instrument যেমন রিয়াল এস্টেটে invest করা হয়।

ফলে এর রিটার্ন market-linked অর্থাৎ বাজারের ওঠানামা রিটার্নের উপর প্রভাব ফেলে। তবে যেহেতু খানিকটা ঝুঁকি রয়েছে, তাই return বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে এখানে। মূলত ৬০ বছরে mature হয় NPS এবং ৬০ বছর পর থেকে pension শুরু হয়। তবে আপনি চাইলে ৭৫ বছর পর্যন্ত কন্ট্রিবিউশন চালিয়ে যেতে পারেন। এখানে একবারে সব অর্থ withdrawal করা যায় না। আপনি সর্বাধিক 60% withdrawal করতে পারবেন বাকি 40% দিয়ে annuity plan কিনতে হবে, যেখান থেকে মাসে মাসে আপনাকে pension দেওয়া হবে। 

8 2

APY কী?

APY বা Atal pension Yojana সরকার সমর্থিত আর একটি পেনশন প্রকল্প, এবং এটাও PFRDA দ্বারা নিয়ন্ত্রিত। এটি মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের উদ্দেশ্যে শুরু করা একটি পেনশন স্কিম, যাঁরা EPF-এর মতো অন্য কোনো social saving scheme-এর আওতায় পড়েন না। তবে এই নিয়ম কেবলমাত্র তাঁদের জন্যই প্রযোজ্য যাঁরা ২০১৫-১৬ সালে APY-তে অ্যাকাউন্ট খুলেছিলেন। বর্তমানে যে-কোনো ভারতীয় নাগরিক APY-তে অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে ১০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত fixed pension-এর সুবিধা রয়েছে ৬০ বছর বয়সের পর থেকে।

এবার দেখে নিন প্রকল্প দুটির মধ্যে কোন কোন বিষয়ে সাদৃশ্য রয়েছে-

– দুটি scheme-ই ভারত সরকার দ্বারা চালিত ও Pension Fund Regulatory and Development Authority দ্বারা নিয়ন্ত্রিত। 

-দুটিই অবসরকালীন প্রকল্প। 

– NPS ও APY-এর কর সুবিধা অনেকটা একই। দুই ক্ষেত্রেই section 80CCD (1)-এর অধীনে বার্ষিক সর্বাধিক ১.৫ লাখ টাকা ছাড় আছে এবং Section 80 CCD (1B)-এর অধীনে অতিরিক্ত ৫০,০০০ টাকা করবহির্ভূত। 

– দুই ক্ষেত্রেই আপনার income tax slab অনুযায়ী pension income tax-এর আওতায় পড়বে। 

আপনি কোনটা বাছবেন?   

APY নাকি NPS কোনটা আপনি বাছবেন তা পুরোপুরি আপনার পছন্দ ও লক্ষ্যের উপর নির্ভর করছে। 

অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের জন্য APY বেশি উপযোগী। কারণ খুব স্বল্প পরিমাণ monthly contribute করে ৫০০০ টাকা অবধি নিশ্চিত পেনশনের সুবিধা রয়েছে APY-তে। এছাড়াও যাঁরা ২০১৫ সালের ১ জুন থেকে ২০১৬-র ৩১ মার্চের মধ্যে account খুলেছেন তাঁদের প্রথম ৫ বছর ভারত সরকার প্রতি বছর ১০০০ টাকা করে contribute করবে। এছাড়াও এই সময়কালের মধ্যে যাঁরা অ্যাকাউন্ট খুলবেন তাঁদের মধ্যে সরকারের এই contribution তাঁরাই পাবেন যাঁরা অন্য আর কোনো social security scheme-এর অধীনে নেই এবং যাঁরা tax-ও pay করেন না।  

আর অন্যদিকে, NPS একটি voluntary long-term retirement ও savings scheme যেখানে return market-linked। Equity, corporate debts, government security-র মতো আলাদা আলাদা asset class-এ invest করা হয়। আর যেহেতু equity exposure রয়েছে তাই ভবিষ্যতে রিটার্ন inflation-কে beat করতে পারবে।

সেই কারণে NPS-এ APY-এর তুলনায় অনেকটাই বেশি পরিমাণ retirement corpus generate করা সম্ভব। এছাড়াও maturity-র সময়ে pension-এর পাশাপাশি lump sum withdrawal-এর সুবিধা NPS-এ পাওয়া যাবে। Total corpus-এর সর্বাধিক 60% lump sum হিসেবে তোলা যাবে বাকি 40% annuity plan কিনতে ব্যবহৃত হবে। এই annuity plan অনুযায়ী fund-এর performance-এর ভিত্তিতে ৬০ বছর পর থেকে নিয়মিত পেনশন পাওয়া যাবে NPS-এ। 

11

APY-তে যেমন পেনশন অ্যামাউন্ট ৫০০০ টাকার বেশি সম্ভব না তেমনই এখানে নমিনিকে যে corpus amount ফেরত দেওয়া হবে, সেটিরও একটি সর্বাধিক cap রয়েছে। সর্বাধিক ৮.৫ লাখের বেশি ফেরত পাবেন না নমিনি যদি অ্যাকাউন্টহোল্ডার ও তাঁর স্পাউসের মৃত্যু হয়। অন্যদিকে NPS-এ এইরকম capping নেই। আপনি কত invest করছেন তার উপর নির্ভর করবে pension amount। 

অনেকের আরও একটি প্রশ্ন থাকে যে, তাঁরা একইসঙ্গে NPS ও APY অ্যাকাউন্ট খুলতে পারেন কিনা। এর উত্তর হল, হ্যাঁ একইসঙ্গে APY ও NPS অ্যাকাউন্ট খোলা যায়। তবে দুটি pension account খোলা কি আদৌ যুক্তিযুক্ত? আপনি একটা account-এ যে টাকা প্রতি মাসে জমা করতে চান সেটা অর্ধেক করে দুটো অ্যাকাউন্টে রাখার পরিবর্তে NPS অথবা APY, যে-কোনো একটিতে রাখুন, এতে মোট corpus-এর পরিমাণও বেশি হবে। এবার ক্যালকুলেশনের সাহায্যে দেখে নিই কোনটি বেশি পেনশন দিতে পারবে?

                               APY                         NPS
বয়স পেনশন অ্যামাউন্ট প্রতি মাসে কন্ট্রিবিউশনবয়সপেনশন অ্যামাউন্ট প্রতি মাসে কন্ট্রিবিউশন
৩০৫০০০ টাকা৫৭৭ টাকা ৩০৬৫৭৬ টাকা ৫৭৭ টাকা 
অ্যাকাউন্টহোল্ডার ও তাঁর spouse-এর মৃত্যুর পর নমিনিই পাবেন সর্বাধিক ৮.৫ লাখ টাকা।অ্যাকাউন্টহোল্ডার ও তাঁর spouse-এর মৃত্যুর পর নমিনিই পাবেন ১৩ লাখ ১৫ হাজার ১৭১ টাকা।

বর্তমানে ৩০ বছর বয়সের কোনো ব্যক্তি APY থেকে monthly ৫০০০ টাকা পেনশন নিতে চাইলে তাঁকে প্রতি মাসে ৫৭৭ টাকা জমা করতে হচ্ছে। Lump sum withdrawal-এর সুবিধা APY-তে নেই। সম্পূর্ণ corpus account holder ও তাঁর spouse-এর মৃত্যুর পর নমিনিই পাবেন, এবং সর্বাধিক ৮.৫ লাখ টাকা পাবেন তিনি। 

অন্যদিকে, এই একই পরিমাণ অর্থ NPS-এ বিনিয়োগ করলে কত রিটার্ন আসত? ৩০ বছর বয়সের ওই ব্যক্তি প্রতি মাসে সেই একই টাকা অর্থাৎ ৫৭৭ টাকা যদি NPS-এ ইনভেস্ট করতেন ৬০ বছর পর্যন্ত এবং expected return আমরা ধরছি 10%, তাহলে তাঁর পেনশন কত হত? এখানে আমরা ধরছি ৬০ বছর পর ওই ব্যক্তি কোনো lump sum withdrawal করলেন না, কারণ এখানে আমরা APY-এর সঙ্গে তুলনা করছি, আর APY-তে lump sum withdrawal-এর সুবিধা নেই। তাহলে সম্পূর্ণ corpusটাই annuity plan কেনার জন্য ব্যবহার করা হবে, এবং সেই পেনশনের ক্ষেত্রে আমরা expected return ধরছি 6%। তাহলে ওই ব্যক্তির পেনশন amount এই ক্ষেত্রে হবে ৬৫৭৬ টাকা অর্থাৎ APY থেকে বেশি, ও অ্যাকাউন্টহোল্ডার ও তাঁর স্ত্রী/স্বামীর মৃত্যুর পর নমিনি ফেরত পাবেন ১৩ লাখ ১৫ হাজার ১৭১ টাকা, যেটা APY-এর ক্ষেত্রে ছিল ৮.৫ লাখ। সুতরাং শুধুমাত্র গ্যারান্টেড পেনশন শুনেই APY-তে ইনভেস্ট করার আগে দুটি স্কিম ভালো করে যাচাই করে নিন। আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হন এবং আপনার আয় কম হয় তাহলে APY-তে গ্যারান্টেড পেনশনের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে আপনার আয় একটু বেশি হলে NPS, APY-এর থেকে ভালো পেনশন স্কিম। APY-র মতো NPS-এ পেনশন অ্যামাউন্ট বা corpus রিটার্নের কোনো capping করা হয়নি। ফলে এখানে পেনশন অ্যামাউন্ট বাড়ানোর সুযোগ আছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading