buzywithinfoBuzy With Info
Everything About Business
Electric vehicle

ইলেকট্রিক যানবাহনে বড় পদক্ষেপ ভারতের; বেসরকারি খাতে আসতে পারে বিলিয়ন ডলারের সরকারি সুযোগ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের বৈদ্যুতিক গাড়ি বা EV-র প্রসারে আরও এক বড় পদক্ষেপের পথে কেন্দ্র সরকার। এবার লক্ষ্য বেসরকারি কামর্শিয়াল ট্রান্সপোর্ট (বাণিজ্যিক পরিবহন) খাত। সূত্রের খবর, বৈদ্যুতিক বাস ও ট্রাক ব্যবহারের উৎসাহ আনার লক্ষ্যে প্রায় ১ বিলিয়ন ডলার বা ৮ হাজার কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্যাকেজ বিবেচনা করছে কেন্দ্র। এই পরিকল্পনার লক্ষ্য হল ডিজেল ও ফসিল ফুয়েলের উপর নির্ভরতা কমানো এবং বাণিজ্যিক বা কমার্শিয়াল ট্রান্সপোর্ট খাতে দ্রুত EV-এর গ্রহণ যোগ্যতা বাড়ানো।

July 18 New in article ads By Sir 1

আসলে ট্রাক ও বাস সেগমেন্টে ডিজেলের ব্যবহার অত্যন্ত বেশি। তাই এই খাতে দ্রুত EV চালু করতে পারলে জ্বালানি খরচ কমার সাথে দূষণ নিয়ন্ত্রণেও বড় প্রভাব পড়বে বলে মনে করছে সরকার। সাথে আরও জানা যাচ্ছে যে এই EV প্রকল্পটি দীর্থমেয়াদি হতে পারে। শুধু গাড়ি কেনার ভর্তুকি নয়, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, ব্যাটারি সাপোর্ট এবং ফাইন্যান্সিং সুবিধাও এই পরিকল্পনার অংশ হতে পারে। তবে EV-এর সমস্যাও রয়েছে, আর সবচেয়ে বড় সমস্যা উচ্চ প্রাথমিক খরচ। 

বাজার বিশ্লেষকদের মতে, Tata Motors, Olectra Greentech, PMI Electro Mobility-এর মতো সংস্থাগুলি ভবিষ্যতে বড় অর্ডার পেতে পারে। পাশাপাশি ব্যাটারি নির্মাণ ও চার্জিং নেটওয়ার্ক সংস্থাগুলির জন্যও এটি বড় সুযোগ তৈরি করতে পারে। কারণ ভারত ২০৭০ সালের মধ্যে নেট জিরো এমিশন (net zero emission)-এর লক্ষ্য ঘোষণা করেছে। সেই লক্ষ্য পূরণে গণপরিবহণ ও পণ্য পরিবহণে বৈদ্যুতিক যান ব্যবহারের প্রসারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই ১ বিলিয়ন ডলারের সম্ভাব্য সহায়তা প্রকল্প ভারতের জ্বালানি নিরাপত্তা, পরিবেশ নীতি এবং ভবিষ্যতের পরিবহণ ব্যবস্থার জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading