buzywithinfoBuzy With Info
Everything About Business
EPFO

EPFO ডেথ স্কিমের জন্য নতুন নিয়মের বিষয় ঘোষণা করেছে! কোন তিনটি পরিবর্তন আসছে? 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO সম্প্রতি অনুষ্ঠিত সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (CBT)-এর ৩৭তম সভায় এমপ্লয়ি ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স বা EDLI স্কিমের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি ঘোষণা করেছে। এই EDLI স্কিমের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি ঘোষণা করেছে। এই EDLI হল EPF-এর অংশ। যা একটি সামাজিক নিরাপত্তা সুবিধা হিসাবে কাজ করে। আর সাম্প্রতিক আপডেটগুলির লক্ষ্য হলো কর্মরত থাকাকালীন মারা যাওয়া কর্মচারীদের পরিবারের জন্য শক্তিশালী আর্থিক সহায়তা প্রদান করা। আপডেটেড তিনটি নিয়ম হলো:

July 18 New in article ads By Sir
  1. ন্যূনতম ইনস্যুরেন্স সুবিধা:  

যদি কোন কর্মচারী তার চাকরি জীবনের প্রথম বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবার ন্যূনতম ৫০,০০০ টাকার বীমা পাবেন। EPFO তাদের প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছে যে, এই সংশোধনীর ফলে ৫,০০০-এরও বেশি চাকরিরত অবস্থায় মৃত কর্মচারীদের পরিবারের ক্ষেত্রে উচ্চতর সুবিধা পাওয়া যাবে।

  1. নন-কন্ট্রিবিউটরের সমকালের পরেও সুবিধা:  আগে যদি কোনও EPF সদস্যের মৃত্যুর আগে যদি নন-কন্ট্রিবিউট সময়কাল থাকত তবে, মৃত ব্যক্তির পরিবার ভাতা থেকে বঞ্চিত হতে পারত। তবে নতুন নিয়মের অধীনে এই ধরণে মামলাগুলি এখন থেকে সুবিধা ভোগের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে।

চাকরির ধারাবাহিকতার (continuity) বিবেচনা:  পূর্ব চাকরি পরিবর্তনের সময় সপ্তাহান্তে বা ছুটির মতো সংক্ষিপ্ত কর্মস্থানে যোগদানের ব্যবধান ও পরিবারগুলিতে ডেথ বেনিফিটের জন্য অযোগ্য করে তুলতে পারত। এক বছর একটি অফিসে কাজ না করার জন্য তার পরিবারকে সর্বনিম্ন ২.৫ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৭ লক্ষ টাকার ভাতা থেকে বঞ্চিত করা হত। নতুন পরিবর্তের অধীনে দুই মেয়াদের চাকরির মধ্যে দুই মাসের ব্যবধান এখন বৈধ হিসাবে বিবেচিত হবে। EDLI সুবিধার জন্য যোগ্যতা নিশ্চিত করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading