buzywithinfoBuzy With Info
Everything About Business
epfo

EPFO-এর নতুন এনরোলমেন্ট স্কিম, ২০২৫ চালু হয়েছে! কারা প্রকল্পের সুবিধা পাবেন এবং কীভাবে এটি উপকার করবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

লেবার ও এমপ্লয়মেন্ট মন্ত্রক এমপ্লই প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর মাধ্যমে সামাজিক সুরক্ষা কভারেজ সম্প্রসারণের লক্ষ্যে একটি নতুন উদ্দ্যোগ ‘এনরোলমেন্ট স্কিম, ২০২৫’ চালু করেছে। কেন্দ্রীয় লেবার ও এমপ্লয়মেন্ট মন্ত্রী মনসুখ মান্ডব্য এই ঘোষণা করেছেন। এই স্কিমের পাশাপাশি শ্রমমন্ত্রী EPFO-এর পুনঃডিজাইন করা হোমপেজ (www.epfo.gov.in)- ও  উন্মোচন করেছন। যেখানে উন্নত ইন্টারফেস, সহজ নেভিগেশন এবং সদস্য ও নিয়োগকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা এবং তথ্যের সহজ অ্যাক্সেস রয়েছে।

10

স্কিমটি ছয় মাস খোলা থাকবে (১ নভেম্বর, ২০২৫ থেকে ৩০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত)। আর এই স্কিমটি সমস্ত প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত, এমন কী যারা EPF-এর অধীনে রেজিস্ট্রার নেই তারাও। এছাড়া নিয়োগকর্তারা ইলেকট্রনিক চালান – কাম-রিটার্ণ (ECR) সিস্টেম ব্যবহার করে EPFO অনলাইন পোর্টালের মাধ্যমে যোগ্য কর্মচারীর নাম প্রকাল ঘোষণা করতে পারবেন। অবশ্য UMANG অ্যাপের মাধ্যমে প্রতিটি ঘোষিত কর্মচারীর জন্য আবার একটি ফেস অথেনটিকেশন – বেসড UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার) তৈরি করতে হবে। তবে মনে রাখতে হবে যে ঘোষণার সময় কর্মচারীকে জীবিত এবং প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় থাকতে হবে সুবিধা পেতে হলে। 

এই উদ্যোগের লক্ষ্য হল আরও বেশি কর্মী – বিশেষ করে যারা ছোট বা পূর্বে অনিবন্ধিত বা রেজিস্ট্রার নয় এমন প্রতিষ্ঠানে কাজ করেন,  তাদের EPF কাঠামোর আওতায় আনা। যাতে তারা নিম্নলিখিত সুবিধাগুলি পেতে পারেন:

  • দীর্ঘমেয়াদী অবসরকালীন সঞ্চয় (Long-term retirement savings)।
  • পেনশন এবং বীমা সুবিধা (Pension and insurance)।
  • আনুষ্ঠানিক সামাজিক নিরাপত্তা কভারেজের মাধ্যমে বৃহত্তর কর্মক্ষেত্রে নিরাপত্তা।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading