আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে পূর্ণাঙ্গ আর্থিক বাজেট। যার থেকে দেশের বিভিন্ন খাতের বিপুল প্রত্যাশা রয়েছে। বিশেষ করে বেশ কিছু খাতের ক্ষেত্রে শুল্ক নিয়ে সরকারের বিবেচনা করা আবশ্যক বলে মনে করা হচ্ছে। বিশেষ সূত্রে জানা যাচ্ছে যে, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (ICC) –এর পক্ষ থেকে ইস্পাত, সোলার ব্যাটারি, অ্যালুমিনিয়াম এবং লিথিয়াম সেলের জন্য প্রযোজ্য শুল্ক বা Customs Duty যুক্তিসঙ্গত করে তোলার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (ICC) –এর প্রেসিডেন্ট আমেয়া প্রভু (Ameya Prabhu) জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সাধারণভাবে আয় বৃদ্ধি, অভ্যন্তরীন শিল্পের সুরক্ষা ও পণ্য চলাচল নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে বিভিন্ন পণ্য বা কাঁচামালের উপর আমদানি ও রফতানি শুল্ক আরোপ করে থাকে। তবে এবার দেশীয় উৎপাদনকে বৃদ্ধি করার পাশাপাশি এটিকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে শুল্ক নিয়ে সরকারের ভাবা দরকার। আর তার জন্যে ইস্পাত, সোলার ব্যাটারি, অ্যালুমিনিয়াম এবং লিথিয়াম সেলের খাত সহ নির্দিষ্ট কিছু খাতগুলির শুল্ক সামগ্রিকভাবে যুক্তিসঙ্গত করে তোলার প্রয়োজন।
ICC এর প্রেসিডেন্ট সরকারের সাথে শুল্ক নিয়ে আলোচনা করার সময়, মিক্সড পেট্রোলিয়াম গ্যসের উপর প্রযোজ্য শুল্ক অর্ধেক কমানোর প্রস্তাব দিয়েছেন। অর্থাৎ শুল্ক৫% থেকে ২.৫% এ নামিয়ে আনতে হবে। এর পাশাপাশি তিনি আরও বলেছেন যে দেশের অর্থাৎ ভারতের অভ্যন্তরিন উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রযোজ্য শুল্ক বৃদ্ধি করারও প্রয়োজন রয়েছে। তাই সরকারকে পলিভিনাইল ক্লোরাইড, পলিইথিলিন টেরিফথালেট, পলিপ্রোপিলিন এবং পলিয়েস্টারে প্রযোজ্য শুল্ক ১০% বৃদ্ধি হতে পারে বলেও জানিয়েছেন।
Article By – সুনন্দা সেন






