buzywithinfoBuzy With Info
Everything About Business
invstfiggg

মহিলাদের জন্য সেরার সেরা সরকারি স্কিম! পাবেন FD-র থেকে অনেক বেশি সুদ

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস একদিন আগেই বলেছিলেন যে মানুষ এখন ব্যাঙ্কে বিনিয়োগ করা থেকে দূরে থাকছেন। এর কারণ হল ব্যাঙ্কের স্কিমে (scheme) টাকা রাখলে ভালো সুদ পাওয়া যাচ্ছে না। ছোট শহর, বড় শহর এবং গ্রামের বেশিরভাগ মহিলাই ভালো রিটার্নের জন্য FD-তে বিনিয়োগ করেন। তবে এর থেকে অনেক ভালো একটি বিকল্প রয়েছে।

3

মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র হল একটি সরকারি স্কিম (Scheme) যা নির্দিষ্ট রিটার্ন দেয়। গত বছর এটি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও এই স্কিমে নিজের অ্যাকাউন্ট খুলেছিলেন। এই প্রকল্পের অধীনে 18 বছরের বেশি বয়সী যে কোনও মহিলা তাঁর অ্যাকাউন্ট খুলতে পারেন। যে কোনও পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা যাবে।

বর্তমানে, এই স্কিমটি বার্ষিক 7.5 শতাংশ হারে নির্দিষ্ট সুদ প্রদান করছে। তবে সুদ ত্রৈমাসিক ভিত্তিতে গণনা করা হয়। এই স্কিমটি (Scheme) 2 বছরে ম্যাচিওর হয়। এবং মোট বিনিয়োগ করা টাকার সঙ্গে সুদ দেওয়া হয়। এতে দুই বছরের জন্য সর্বনিম্ন 1000 টাকা এবং সর্বোচ্চ 2 লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার এক বছর পরে, মোট টাকার 40 শতাংশ পর্যন্ত তোলা যাবে।

New in article ads By Sir

এই স্কিমটি স্বল্পমেয়াদী বিনিয়োগের জন্য দারুণ। এই স্কিমে বিনিয়োগ করলে FD -র থেকে বেশি সুদ পাওয়া যায়। যদি কোনও মহিলা এই স্কিমে 2 লাখ টাকা বিনিয়োগ করেন, তবে দুই বছর পরে তিনি 32,044 টাকা সুদ পাবেন এবং মোট বিনিয়োগের পরিমাণ হবে 2,32,044 টাকা।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading