Article By – সুনন্দা সেন

চলতি বছরে আয়কর রিফান্ড দীর্ঘ বিলম্বের সম্মুখীন হচ্ছে, অনেক কর দাতা এখনও তাদের পেমেন্টের জন্য অপেক্ষা করছেন। যারা উদ্বিগ্নভাবে তাদের আয়কর রিফান্ডের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিছু স্বস্তি। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড বা CBDT (Central Board of Direct Taxes) ইঙ্গিত দিয়েছে যে হোল্ডে থাকা বৈধ পেমেন্টগুলি শীঘ্রই ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। PII-এর এক প্রতিবেদন অনুসারে, CBDT-এর চেয়ারম্যান রবি আগরওয়াল বলেছেন যে ডিপার্টমেন্ট উচ্চ মূল্যের এবং সিস্টেম-ফ্ল্যাগড দাবিগুলির যাচাই-বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর তাই বেশিরভাগ অবশিষ্ঠ রিফান্ড এই মাসের শেষের দিকে বা ডিসেম্বরের মধ্যে ক্রেডিট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় জানান যে বর্তমানে ছোটমূল্যের রিফান্ডগুলি ক্লিয়ার হচ্ছে। বড় অঙ্কের ক্ষেত্রে যাচাইকরণ কঠোর হয়েছে, কারণ অনেক ফ্রড রিফান্ডের দাবি লক্ষ্য করা গেছে। সাথে তিনি আয়কর রিফান্ডে বিলম্ব হওয়ার কারণগুলিও উল্লেখ করেছে। আর সেগুলি হলো,
- সিকিউরিটি হাই: CBDT চেয়ারম্যান রবি আগরওয়াল বলেন, বেশ কিছু রিফান্ড দাবি উচ্চমূল্যের, তাই নিশ্চিতকরণ এবং চিহ্নিত করা আবশ্যক। যে কারণে অ্যাপ্রুভালের আগে কঠিন যাচাইকরণ প্রক্রিয়া চলছে।
- ডিডাকশন দাবিতে ধীরগতি: ডিপার্টমেন্ট অতিরিক্ত রিফান্ড খুঁজে পাচ্ছে, যার ফলে এই রিফান্ড আবেদনগুলি বিশ্লেষণের প্রক্রিয়ার সাথে ক্রেডিট প্রক্রিয়াকে ধীর করে দিয়েছে।
- সংশোধিত রিটার্নের জন্য অনুরোধ: বেশকিছু করদাতা রিটার্ণ ফাইলিংয়ে ভুল ইনফরমেশন দিয়েছে, তাই তাদের সঠিক বিবরণের সাথে ফাইলিং সংশোধনের কথা বলা হচ্ছে। এটা ঠিক যে ডিপার্টমেন্টের সাথে করদাতারও সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে যেতে ইচ্ছুক, তাই বিলম্ব আরও বেড়ে যাচ্ছে।




