buzywithinfoBuzy With Info
Everything About Business

১১ জুলাই পর্যন্ত দারুণ গতিতে বৃদ্ধি পেয়েছে কর সংগ্রহ! কত কর সংগ্রহ হয়েছে দেশে?

আজ অর্থাৎ ১৩ জুলাই আয়কর বিভাগ জানিয়েছে যে, ভারতে দারুণ গতিতে বৃদ্ধি পাচ্ছে প্রত্যক্ষ কর সংগ্রহ। ১১ জুলাই পর্যন্ত সময়ে দেশের নেট প্রত্যক্ষ tax সংগ্রহ ১৯.৫৪% বেড়ে ৫.৭৪ লক্ষ কোটি টাকা হয়েছে। যা ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ের মধ্যে ৪.৮০ লক্ষ কোটি টাকা সংগ্রহ হয়েছিল বলে জানা যায়। আয়কর বিভাগ প্রতিবেদনে আরও যোগ করে যে, ভারত সরকার ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রত্যক্ষ tax সংগ্রহের পরিমাণ ২১.৯৯ কোটি টাকা নির্ধারণ করেছে। 

4

প্রত্যক্ষ tax হল একজন ভারতীয় ব্যক্তিগত আয়ের বা লাভের উপর ধার্য করা হয়। যেখানে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই একজন ব্যক্তি সরাসরি সরকারকে এই কর প্রদান করে থাকে। আর এই প্রত্যক্ষ করের সাধারণ উদাহরণ হল আয়কর, সম্পত্তি কর, কর্পোরেট কর, Wealth tax (সম্পদ কর), gift tax (উপহার কর), capital gain tax (মূলধন লাভ কর), এবং Security transaction tax (নিরাপত্তা লেনদেন কর)। 

আয়কর বিভাগ করের বিষয় বলার সময় উল্লেখ করেছে যে, কর রিফান্ড করার আগে ১১জুলাই পর্যন্ত সময়ের মধ্যে প্রত্যক্ষ কর (Direct tax) সংগ্রহের পরিমান দাঁড়িয়ে ছিল ৬.৪৫ লক্ষ কোটি টাকা। যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের সংগ্রহ করা করের তুলনায় ২৩.২৪% বেশি। আর সরকার জানিয়েছে ২০২৪-২৫ অর্থবছরের ১১জুলাই পর্যন্ত ৭০,৯০২ কোটি টাকার প্রত্যক্ষ কর রিফান্ড ইস্যু করেছে। যা ২০২৩-২৪ সালের একই সময়ের ইস্যু করা ৪৩,১০৫ কোটি টাকার রিফান্ডের তুলনায় ৬৪.৪৯% বেশি। 

1

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (Central Board of Direct Taxes) বা CBDT বলেছে, ১১জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত সংগ্রহ করা ৫.৭৪ লক্ষ কোটি টাকার প্রত্যক্ষ করের মধ্যে ২.১ লক্ষ কোটি টাকার Corporation Tax (CIT), ৩.৪৬ লক্ষ কোটি টাকার Personal Income Tax (PIT) এবং ১৬,৬৩৪ কোটি টাকার Securities Transaction Tax (STT) অন্তর্ভুক্ত রয়েছে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading