buzywithinfoBuzy With Info
Everything About Business
indrlw

খড়্গপুরে গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ করল রেলওয়ে! রাজ্যের মানুষ পাবে কী কী সুবিধা?

নির্ধারিত সময়ের আগেই পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হল দক্ষিণ পূর্ব রেল খড়্গপুর বিভাগের আন্দুল এবং সাঁকরাইল ইয়ার্ডে। এটি নিঃসন্দেহে উল্লেখযোগ্য মাইলফলক হতে চলেছে। সাঁতরাগাছি – সাঁকরাইল লিঙ্ক লাইন প্রকল্পের আওতায় পুনর্নির্মাণের কাজ হয়েছে। Indian Railways-র এই উন্নয়নের লক্ষ্য হল, রেলের গতিশীলতা বৃদ্ধি করা এবং পূর্বের তুলনায় ট্রেন চলাচলকে আরও উন্নত করা।

5

Indian Railways

পার্সেল ট্রেন, মিলেনিয়াম পার্সেল ট্রেন এবং ভেহিক্যাল পার্সেল পরিষেবা সহ বিভিন্ন ধরণের পণ্য পরিবহন করা হবে নতুন লিঙ্ক লাইনের মাধ্যমে। পূর্ব রেলওয়ে এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে থেকে আসা এই ট্রেনগুলি এখন মেইন লাইন দিয়ে চলাচল ব্যাহত না করে, সরাসরি সাঁকরাইল গুডস ইয়ার্ড টার্মিনালে পৌঁছাবে। আশা করা হচ্ছে, এই প্রজেক্টের মাধ্যমে পুরো রেলওয়ে নেটওয়ার্কের কার্যকারিতা স্ট্রীমলাইন এবং দক্ষতা পূর্বের তুলনায় আরও বৃদ্ধি পাবে।

দক্ষিণ-পূর্ব রেলওয়ে নিরাপত্তা এবং যাত্রীদের সুবিধার বিষয়টিকে সব সময় অগ্রাধিকার দেয়। এই ইয়ার্ড পুনর্নির্মাণের প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের প্রথম বড় উদ্যোগ। নন ইন্টারলকিং কাজ না করেও ট্রেন চলাচলের ন্যূনতম ব্যাঘাত যাতে না ঘটে, সেদিক থেকে নিশ্চিত থেকে এবং সতর্কতা অবলম্বন করে এই প্রজেক্টের কাজ করা হয়েছে।

2

সময়সূচীর আগেই এই প্রকল্পের কাজ সফল ভাবে সম্পন্ন হওয়ায় ফের প্রমাণ হয়ে গেল যে, দক্ষিণ পূর্ব রেলের অবকাঠামো উন্নত করতে এবং যাত্রীদের উচ্চমানের পরিষেবা প্রদান করতে যথেষ্ট তৎপর Indian Railways। এর ফলে রাজ্য তথা দক্ষিণ পূর্ব রেলের বিশেষ ভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading