buzywithinfoBuzy With Info
Everything About Business
Irrfig

দূরপাল্লার ট্রেনে পাওয়া যাবে আরও ভালো খাবার! 110টি প্যান্ট্রি কার আনছে রেল

যাত্রীদের জন্য সেরা খাবার এবং ক্যাটারিং পরিষেবা দিতে বদ্ধ পরিকর Indian Railways। তাইতো প্রয়োজনীয়তা অনুসারে প্যান্ট্রি কার তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে সরকার। এরপর থেকে ট্রেনগুলিতে সেই প্যান্ট্রি কার ইনস্টল করা হবে বলে জানা গিয়েছে ভারতীয় রেলওয়ে সূত্রে। মনে করা হচ্ছে, আগামী দিনে অত্যন্ত সুবিধাজনক বলে প্রমাণিত হবে Indian Railways-র এই ব্যবস্থা।

3

যে সমস্ত যাত্রীরা খাবার আনতে পারছেন না বা ক্ষুধার্ত, তাদের ট্রেন থেকে খাবার নেওয়ার বিকল্প রয়েছে। ইতিমধ্যেই প্রায় 110টি প্যান্ট্রি কার তৈরি করা হচ্ছে। উত্তর রেলের প্রধান জনসংযোগ আধিকারিক দীপক কুমার একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘এই মুহূর্তে বন্দে ভারত, শতাব্দী, রাজধানী, তেজস ট্রেনের মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে প্যান্ট্রি কার ইনস্টল করা আছে।

এই ট্রেনগুলিতে যাতায়াতকারী যাত্রীদের খাবারের সহজলভ্যতা নিয়ে চিন্তা করার আর কোনও কারণ নেই। কিছু এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেনেও প্যান্ট্রি কার আছে। কিন্তু যারা স্পেশাল ট্রেনে ভ্রমণ করছেন, তাদের খাবার নিয়ে সমস্যায় পড়তে হয়। কারণ সেখানে খাবারের প্যান্ট্রি কার পাওয়া যায় না। স্পেশাল ট্রেনগুলি নিয়মিত চলে না। বিভিন্ন উৎসব যেমন হোলি, দীপাবলি, রক্ষা বন্ধন এবং গ্রীষ্মের ছুটির সময় ব্যবহার করা হয় এই ট্রেনগুলি।

1

এই ট্রেনগুলিতে প্যান্ট্রি কার না থাকায় যাত্রীদের খাবার নিয়ে সমস্যায় পড়তে হয়। তাই বাধ্য হয়ে ট্রেনে বিক্রি করা খাদ্য সামগ্রী কিনতে হয় যাত্রীদের। এই খাবারগুলি ব্যয়বহুল হওয়ার পাশাপাশি কখনও কখনও গুণগত মানের দিক থেকেও খারাপ হয়। তাই আগামী দুই বছরে 110টি প্যান্ট্রি কার তৈরির সিদ্ধান্ত নিয়েছে Indian Railways। 2024-25 এর মধ্যে প্রায় 55টি প্যান্ট্রি কার তৈরি হয়ে যাবে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading